Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শেয়ার মালিকানায় লাগাম প্রস্তাব, ব্যাংকারদের আপত্তি
    পুঁজিবাজার

    শেয়ার মালিকানায় লাগাম প্রস্তাব, ব্যাংকারদের আপত্তি

    Najmus Sakibজানুয়ারি 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ব্যাংকে ব্যক্তি, পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার মালিকানার সীমা নির্ধারণ নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এ প্রস্তাবের বিরোধিতা করেছে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)।

    বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ব্যাংক কোম্পানি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫–এর একটি খসড়া প্রস্তুত করে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ খসড়াটি ওয়েবসাইটে প্রকাশ করে অংশীজনদের মতামত আহ্বান করে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে গত বুধবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে সংশ্লিষ্টদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই এবিবির পক্ষ থেকে প্রস্তাবটির বিরুদ্ধে আপত্তি তোলা হয়।

    খসড়া অধ্যাদেশে কেন্দ্রীয় ব্যাংক প্রস্তাব করেছে, কোনো ব্যক্তি, পরিবারের সদস্য বা কোনো প্রতিষ্ঠান সরাসরি বা পরোক্ষভাবে একাধিক ব্যাংকে একসঙ্গে উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার ধারণ করতে পারবে না। খসড়ায় আরও বলা হয়েছে, কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি যদি একটি ব্যাংক-কোম্পানির মোট শেয়ারের দুই শতাংশ বা তার বেশি শেয়ার ধারণ করে, তাহলে একই সময়ে অন্য কোনো ব্যাংক-কোম্পানির দুই শতাংশ বা তার বেশি শেয়ার রাখা যাবে না।

    কেন্দ্রীয় ব্যাংকের মতে, সাম্প্রতিক সময়ে ব্যাংক খাতে অনিয়ম ও কাঠামোগত দুর্বলতার যে চিত্র উঠে এসেছে, তার প্রেক্ষাপটে কোনো একক গোষ্ঠীর অতিরিক্ত প্রভাব কমাতেই এ প্রস্তাব আনা হয়েছে।

    বৈঠক সূত্রে জানা গেছে, এবিবির প্রতিনিধিরা শেয়ার মালিকানায় এ ধরনের সীমা আরোপের বিরোধিতা করেন। তাদের যুক্তি, সাধারণ শেয়ারহোল্ডাররা ব্যাংকের নীতিনির্ধারণে সরাসরি প্রভাব ফেলতে পারেন না। এ ক্ষমতা মূলত পরিচালনা পর্ষদের হাতে থাকে। এছাড়া একই পরিবারের একাধিক সদস্যের পরিচালনা পর্ষদে থাকার সংখ্যা কমানোর প্রস্তাব আগেই আলোচনায় এসেছে। সে কারণে শেয়ার মালিকানায় আলাদা করে সীমা দেওয়ার প্রয়োজন নেই বলেও মত দেন তারা।

    অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বৈঠকে ভিন্নমত তুলে ধরেন। তারা বলেন, অতীতে কিছু বড় ব্যবসায়ী গোষ্ঠী একসঙ্গে একাধিক ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে পুরো খাতকে বড় ধরনের ঝুঁকিতে ফেলেছে। উদাহরণ হিসেবে এস আলম গ্রুপের কথা উল্লেখ করা হয়। ওই গ্রুপ একাধিক ব্যাংকে সংখ্যাগরিষ্ঠ শেয়ার ধরে রেখে নীতিনির্ধারণে প্রভাব বিস্তার করে। এর ফলে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ হয় এবং বিপাকে পড়েন অসংখ্য আমানতকারী।

    কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা আরও জানান, এ পরিস্থিতি সামাল দিতে গত বছরের শেষ দিকে একীভূত হওয়া পাঁচটি বেসরকারি ব্যাংকের আমানতকারীদের ক্ষতিপূরণ দিতে সরকারকে প্রায় ২০ হাজার কোটি টাকা সরকারি তহবিল থেকে ব্যয় করতে হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ডিএসইর বাজার মূলধন বাড়ল ৮৯৬১ কোটি টাকা

    মার্চ 15, 2026
    পুঁজিবাজার

    বাজারে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণে বিএসইসির নতুন উদ্যোগ

    মার্চ 14, 2026
    পুঁজিবাজার

    ডিএসইএক্স সূচক বেড়েছে প্রায় আড়াই শতাংশ

    মার্চ 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.