Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বেক্সিমকোর তিন কোম্পানিকে পর্ষদ সভার নির্দেশ বিএসইসির
    পুঁজিবাজার

    বেক্সিমকোর তিন কোম্পানিকে পর্ষদ সভার নির্দেশ বিএসইসির

    Najmus Sakibজানুয়ারি 18, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিএসইসির
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিনটি কোম্পানিকে দ্রুত পর্ষদ সভা করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামী ১২ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট সব পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ও কোম্পানি সচিবকে উপস্থিত থেকে পর্ষদ সভা আয়োজন ও বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

    এই নির্দেশনার আওতায় থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

    গত বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি অনুষ্ঠিত বিএসইসির ৯৯৫তম জরুরি কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বিষয়টি নিশ্চিত করে বিএসইসি শনিবার, ১৭ জানুয়ারি এক বিজ্ঞপ্তি প্রকাশ করে।

    বিএসইসি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নিয়মিত পর্ষদ সভা না হওয়ায় এসব কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন এবং গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ কার্যত বন্ধ হয়ে পড়ে। এতে বিনিয়োগকারীদের স্বার্থ ঝুঁকির মুখে পড়ে। করপোরেট শাসনব্যবস্থা নিশ্চিত করতেই কমিশন এই বিশেষ আদেশ জারি করেছে।

    কমিশনের আদেশে আরও বলা হয়, বেক্সিমকো গ্রুপের এই তিন কোম্পানি ধারাবাহিকভাবে বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ত্রৈমাসিক আর্থিক হিসাব জমা দিতে ব্যর্থ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, বেক্সিমকো লিমিটেড এখনো ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত হিসাব দাখিল করেনি। পাশাপাশি চলতি অর্থবছরের কোনো ত্রৈমাসিক প্রতিবেদনও জমা দেওয়া হয়নি। একই ধরনের অনিয়ম বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ক্ষেত্রেও দেখা গেছে।

    এদিকে সংশ্লিষ্ট কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছিল। এ বিষয়ে উচ্চ আদালতের একটি নিষেধাজ্ঞা কার্যকর ছিল। সম্প্রতি আপিল বিভাগ সেই নিষেধাজ্ঞা স্থগিত করায় বিএসইসির নির্দেশনা কার্যকর করার পথ সুগম হয়। এর পরই নির্দিষ্টভাবে এই তিন কোম্পানিকে পর্ষদ সভা আহ্বানের নির্দেশ দেওয়া হয়েছে।

    কমিশন জানিয়েছে, পুঁজিবাজার আইন অনুযায়ী অনিয়মকারী অন্যান্য কোম্পানির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব ব্যবস্থার মধ্যে পর্ষদ পুনর্গঠনসহ বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    দুবাইয়ে ১০০ বাংলাদেশির সম্পদের খোঁজে যেতে প্রস্তুত দুদক

    আগস্ট 5, 2026
    অর্থনীতি

    পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্রুত মজুরি বোর্ড গঠনের দাবি

    আগস্ট 5, 2026
    অর্থনীতি

    টানা দশম বছরও রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ এনবিআর

    আগস্ট 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.