Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, সেপ্টে. 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সপ্তাহের শুরুতেই শেয়ারবাজারে উল্লসিত লেনদেন
    পুঁজিবাজার

    সপ্তাহের শুরুতেই শেয়ারবাজারে উল্লসিত লেনদেন

    মনিরুজ্জামানজানুয়ারি 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সূচক ও লেনদেনের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে দেশের শেয়ারবাজার সপ্তাহ শুরু করেছে। গতকাল রবিবার (১৮ জানুয়ারি) দিনভর স্বাভাবিক ও চাঙা লেনদেনের ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আড়াই মাস পর আবারও ৫ হাজার পয়েন্টের ঘর অতিক্রম করেছে। একই সঙ্গে লেনদেনের পরিমাণ বেড়েছে, আর অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর ঊর্ধ্বমুখী হয়েছে।

    বাজার সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনের ঘনিয়ে আসার সঙ্গে বিনিয়োগকারীদের অনিশ্চয়তা কিছুটা কমেছে। অতীত অভিজ্ঞতায় বড় ধরনের ধসের আশঙ্কা না থাকায় ধীরে ধীরে আস্থা ফিরছে। দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকা বিনিয়োগকারীরাও আবার লেনদেনে ফিরছেন, যার প্রভাব পড়ছে সূচক ও লেনদেনে।

    এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশির ভাগ কোম্পানির শেয়ার দাম বাড়ার মাধ্যমে। লেনদেনের শুরুতেই মূল্যসূচক বেড়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে দাম বাড়ার তালিকাও বড় হয়। ফলে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি সূচকও উত্থান দেখায়।

    দিনশেষে ডিএসইতে সব খাত মিলিয়ে ২৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির। ভালো কোম্পানি বা ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দেওয়া ১৬৪টির দাম বেড়েছে, ১৫টির দাম কমেছে এবং ২৪টির দাম অপরিবর্তিত।

    মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৬৬টির দাম বেড়েছে, ৬টির দাম কমেছে এবং ৯টির দাম অপরিবর্তিত। লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে থাকা ৬০টির দাম বেড়েছে, ২১টির দাম কমেছে এবং ২৪টির দাম অপরিবর্তিত। তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৩টির দাম বেড়েছে, ৫টির দাম কমেছে এবং ১৬টির দাম অপরিবর্তিত।

    ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯ পয়েন্টে এবং বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩৯ পয়েন্টে উঠে এসেছে।

    সব সূচক বাড়ার পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে। এদিন লেনদেন হয়েছে ৪৭৪ কোটি ৯ লাখ টাকা, আগের কার্যদিবসের ৩৭৯ কোটি ৮০ লাখ টাকার তুলনায় ৯৪ কোটি ২৯ লাখ টাকা বৃদ্ধি। লেনদেনে সর্বোচ্চ ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৫০ লাখ টাকায়। দ্বিতীয় স্থানে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের লেনদেন ১২ কোটি ৪৬ লাখ টাকা। তৃতীয় স্থানে সিটি ব্যাংকের শেয়ার লেনদেন ১১ কোটি ৪৯ লাখ টাকা।

    ডিএসইতে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বেক্সিমকো ফার্মা, লাভেলো আইসক্রিম, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক ও বাংলাদেশ শিপিং করপোরেশন।

    গতকাল ডিএসইতে সর্বোচ্চ দাম বৃদ্ধি পেয়েছে এপেক্স ট্যানারি লিমিটেডের শেয়ার। দাম বেড়েছে ৬ টাকা ৫০ পয়সা বা ৯.৯২ শতাংশ। ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দাম বেড়েছে ৯.৪৫ শতাংশ এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৯.৮৬ শতাংশ। শীর্ষ দশে অন্য কোম্পানি হলো রহিম টেক্সটাইল মিলস, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, রিপাবলিক ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, রহিমা ফুড করপোরেশন, কর্ণফুলী ইন্স্যুরেন্স ও সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।

    দরপতনের শীর্ষে এসেছে ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড, শেয়ার দর কমেছে ১ পয়সা বা ৮.৩৩ শতাংশ। এপোলো ইস্পাত কমপ্লেক্সের দাম কমেছে ৬.২৫ শতাংশ এবং মেঘনা সিমেন্ট মিলসের ৫.৫৩ শতাংশ। শীর্ষ দশে অন্য কোম্পানি হলো–এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, নুরানী ডাইং, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মেঘনা কনডেন্সড মিল্ক, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

    অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৬৫ পয়েন্ট। ১৬৩ প্রতিষ্ঠানের মধ্যে ৯৭টির দাম বেড়েছে, ৪৭টির দাম কমেছে এবং ১৯টির দাম অপরিবর্তিত। লেনদেন হয়েছে ৭ কোটি ৪৫ লাখ টাকায়, আগের কার্যদিবসের ৬ কোটি ৭২ লাখ টাকার তুলনায় বেড়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    সপ্তাহের শুরুতেই ১৭৬ কোটি টাকা লেনদেন কমল

    সেপ্টেম্বর 6, 2026
    পুঁজিবাজার

    জ্বালানি সংকটের চাপে লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে পতন

    সেপ্টেম্বর 6, 2026
    বিশেষ বিশ্লেষণ

    এককালীন নাকি নিয়মিত বিনিয়োগ; ২০১০ সালের ধসের পেছনে লুকিয়ে আছে উত্তর

    সেপ্টেম্বর 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.