সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রবিবার (২৫ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। মূল্যসূচকও ঋণাত্মক অবস্থায় আছে। লেনদেনের পরিমাণও কমেছে।
ডিএসইর মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দামের পতন দেখা গেছে। ফলে সার্বিক মূল্যসূচক কমেছে এবং লেনদেনের পরিমাণও কমেছে। রবিবার ডিএসইতে লেনদেন শুরু হওয়ার পরই দাম কমার তালিকায় আসে বেশির ভাগ প্রতিষ্ঠান। এর ফলে সূচক ঋণাত্মক হয়ে পড়ে। পরবর্তীতে কিছু শেয়ার দাম বাড়লেও শেষ ঘণ্টায় বিক্রির চাপ বাড়ায় এক শ্রেণির বিনিয়োগকারী। এতে দাম কমার তালিকা বড় হয় এবং সব কটি মূল্যসূচক দিন শেষে কম অবস্থায় বন্ধ হয়। দিন শেষে ডিএসইতে ১০৭টি প্রতিষ্ঠান দাম বেড়েছে, ২২৫টির দাম কমেছে এবং ৬০টির দাম অপরিবর্তিত আছে।
ভালো কোম্পানি বা ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ প্রদানের মধ্যে ৭২টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ১০৩টির দাম কমেছে এবং ৩২টির দাম অপরিবর্তিত আছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ১০টির শেয়ার দাম বেড়েছে, ৬৩টির দাম কমেছে এবং ৭টির দাম অপরিবর্তিত রয়েছে। ‘জেড’ গ্রুপে থাকা কোম্পানির ৩৫টির শেয়ার দাম বেড়েছে, ৫৯টির দাম কমেছে এবং ২১টির দাম অপরিবর্তিত। তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডের মধ্যে ৭টির দাম বেড়েছে, ১৩টির দাম কমেছে এবং ১৪টির দাম অপরিবর্তিত।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট কমে ৫,০৭২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে ১,১৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ১,৯৪৭ পয়েন্টে বন্ধ হয়েছে। লেনদেনও কমেছে। বাজারে লেনদেন হয়েছে ৫২৬ কোটি ৫০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন ছিল ৫৩৬ কোটি ১২ লাখ টাকা। এতে ৯ কোটি ৬২ লাখ টাকার কম হয়েছে।
সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারের। কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৮৯ লাখ টাকার। দ্বিতীয় স্থানে সোনালি পেপার (১৩ কোটি ৫১ লাখ টাকা) এবং তৃতীয় স্থানে আনোয়ার গ্যালভানাইজিং (১৩ কোটি ৩ লাখ টাকা) রয়েছে। ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, সামিট এলায়েন্স পোর্ট, প্রগতি ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক ও অ্যাপেক্স ইস্পিনিং।
দাম বৃদ্ধিতে শীর্ষে এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানির ইউনিট দাম ৩ টাকা ৪০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। দ্বিতীয় স্থানে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স (৯.৭১%), তৃতীয় স্থানে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৮.৭০%)। অন্য শীর্ষ দশে রয়েছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, সোনালি পেপার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স এবং কনফিডেন্স সিমেন্ট পিএলসি।
দরপতনে শীর্ষে ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেড। শেয়ার দাম ১ পয়সা বা ৮.৩৩ শতাংশ কমেছে। দ্বিতীয় স্থানে ম্যাকসন্স স্পিনিং মিলস্ (৪.২৬%), তৃতীয় স্থানে নিউ লাইন ক্লোথিংস (৫.২৬%)। অন্যান্য শীর্ষ দশে তাল্লু স্পিনিং, ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট, সি অ্যান্ড এ টেক্সটাইলস, আনলিমা ইয়ার্ন, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড এবং মালেক স্পিনিং মিলস পিএলসি রয়েছে।
সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট কমেছে। লেনদেনে অংশ নেওয়া ১৫৪ প্রতিষ্ঠানের মধ্যে ৬৬টির দাম বেড়েছে, ৭১টির দাম কমেছে এবং ১৭টির দাম অপরিবর্তিত আছে। লেনদেন হয়েছে ৯ কোটি ২৭ লাখ টাকা, আগের কার্যদিবসে লেনদেন ছিল ১৪ কোটি ৪৭ লাখ টাকা।

