Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » একক স্টক এক্সচেঞ্জ গঠন উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার
    পুঁজিবাজার

    একক স্টক এক্সচেঞ্জ গঠন উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার

    মনিরুজ্জামানজানুয়ারি 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) একীভূত করে জাতীয় স্টক এক্সচেঞ্জ গঠনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। পুঁজিবাজারের সংস্কার, শক্তিশালীকরণ ও বিনিয়োগে আস্থা বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ বিষয়ে আজ বুধবার বিশেষ সভা ডেকেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। খবরটি জানা গেছে সংশ্লিষ্ট সূত্র থেকে।

    সূত্রের তথ্য অনুযায়ী, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সকাল ১১টায় সচিবালয়ের অর্থ বিভাগের সভাকক্ষে বৈঠক হবে। এতে ডিএসই ও সিএসই একীভূত করা, সিডিবিএলকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা এবং সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল)কে ডিএসইর সাবসিডিয়ারি হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয় আলোচনা করা হবে।

    ডিএসই ১৯৫৪ সালের ২৮ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। এর বাজার মূলধন ৬ লাখ ৯৩ হাজার ৪৯২ কোটি ৭২ লাখ টাকা। বর্তমানে ৬৫১টি সিকিউরিটিজ তালিকাভুক্ত আছে। তবে সিকিউরিটিজ ছাড়া তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ৩৯৭টি। মিউচুয়াল ফান্ড ছাড়া কোম্পানি ৩৬০টি। চার শতাধিক ব্রোকার হাউসের মাধ্যমে এ সব প্রতিষ্ঠানের দৈনিক গড় লেনদেন ৫০০ থেকে ৬০০ কোটি টাকার মধ্যে ওঠানামা করছে।

    সিএসই ১৯৯৫ সালের ১২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। এর বাজার মূলধন ৭ লাখ ৮২ হাজার ৭৬০ কোটি ৩৮ লাখ টাকা। বর্তমানে ৪ শতাধিক সিকিউরিটিজ তালিকাভুক্ত রয়েছে। এ প্রতিষ্ঠানের শেয়ার, বন্ড ও মিউচুয়াল ফান্ডের দৈনিক লেনদেন ১০ থেকে ১৫ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ।

    আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ফলে অন্তর্বর্তী সরকারের মেয়াদ মাত্র ১৫ দিন। বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ এই মুহূর্তে কার্যকর হবে না। তারা বলছেন, স্টক এক্সচেঞ্জ একীভূত করা রাজনৈতিক সিদ্ধান্ত, যা নির্বাচিত সরকার ছাড়া বাস্তবায়ন সহজ নয়। তবে প্রস্তাবটি আগামী সরকারের জন্য রেখে দেওয়া সার্থক উদ্যোগ বলে মনে করছেন তারা।

    বৈঠকে অংশগ্রহণের জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ বিভাগের সচিব, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিসএসইসি) চেয়ারম্যান, ডিএসই, সিএসই, সিডিবিএল ও সিসিবিএলের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অনুরোধ করেছে।

    বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, প্রতিষ্ঠার পর দুই স্টক এক্সচেঞ্জই কার্যকর লাভ দেখাতে ব্যর্থ হয়েছে। সামষ্টিক অর্থনীতিতেও পুঁজিবাজারের অবদান উল্লেখযোগ্য নয়। তাই একক স্টক এক্সচেঞ্জ গঠনের প্রস্তাব সঠিক, যদিও এটি আরও আগে করা উচিত ছিল।

    ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, দেশে পুঁজিবাজার বলতে মূলত ডিএসইকেই বোঝায়। ৩০ বছর পার হলেও সিএসই বাজার গড়তে ব্যর্থ হয়েছে। তাই সরকারের উচিত একক পুঁজিবাজার হিসেবে ডিএসই রাখা এবং সিএসইকে কমোডিটি এক্সচেঞ্জে রূপান্তর করা।

    সিএসইর চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান বলেন, বৈঠকে গেলে বোঝা যাবে সরকার কী করতে চায়। একীভূত হলে আইনগত সুবিধা ও অসুবিধা কী হবে, তা স্পষ্ট হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    ডিএসইর বাজার মূলধন বাড়ল ৮৯৬১ কোটি টাকা

    মার্চ 15, 2026
    পুঁজিবাজার

    বাজারে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণে বিএসইসির নতুন উদ্যোগ

    মার্চ 14, 2026
    পুঁজিবাজার

    ডিএসইএক্স সূচক বেড়েছে প্রায় আড়াই শতাংশ

    মার্চ 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.