দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচক বৃদ্ধি এবং লেনদেন বাড়ার সঙ্গে লেনদেন শেষ হয়েছে। ব্যাংক ও ইন্স্যুরেন্স খাতের শেয়ারের প্রভাব লক্ষ্য করা গেছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে বেশিরভাগের দর বেড়েছে। টাকার অঙ্গেও লেনদেন বৃদ্ধি পেয়েছে।
গতকাল মঙ্গলবার ডিএসই সূত্রে জানা গেছে, এদিন প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৯.৮১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৪০ পয়েন্টে অবস্থান করেছে। অপর সূচক ‘ডিএসইএস’ ১২.৪২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ৩৪ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক ২৬.৫৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭৬ পয়েন্টে পৌঁছেছে।
লেনদেনের দিকেও প্রবল বৃদ্ধি হয়েছে। এদিন মোট ৬৯৩ কোটি ৯৪ লাখ ৮১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এটি আগের কার্যদিবসের ৪৯২ কোটি ৫৪ লাখ টাকার লেনদেনের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি। মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে ২৪৯টির দর বেড়েছে, ৮৩টির দর কমেছে এবং ৫৯টির দর অপরিবর্তিত রয়েছে।
টাকায় লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি হলো: ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মা, সিভিও পিআরএল, সিটি ব্যাংক, ফাইন ফুডস্, এডিএন টেলিকম, ডমিনেজ স্টিল, সোনালী পেপার, এশিয়াটিক ল্যাব ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স।
দর বৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানি হলো: ইসলামী ব্যাংক, এডিএন টেলিকম, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, এক্সিম ১ম মি. ফা., মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস, নাভানা ফার্মা, এশিয়াটিক ল্যাব, এপেক্স ট্যানারি ও ক্রিস্টাল ইন্স্যুরেন্স।
দর কমার শীর্ষ ১০ কোম্পানি হলো: এফএএস ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, অ্যাপোলো ইস্পাত, ইন্টারন্যাশনাল লিজিং, ১ম জনতা মি. ফা., এপেক্স স্পিনিং, ফার্স্ট ফাইন্যান্স, পিপলস লিজিং ও ডমিনেজ স্টিল।

