Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, সেপ্টে. 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শেয়ারবাজারে চার মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
    পুঁজিবাজার

    শেয়ারবাজারে চার মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

    মনিরুজ্জামানজানুয়ারি 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সপ্তাহের প্রথম দুই কার্যদিবসে দরপতনের পর গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে প্রধান মূল্যসূচক উল্লেখযোগ্যভাবে উর্ধ্বমুখী হয়েছে। লেনদেনের পরিমাণও বৃদ্ধি পেয়ে ৭০০ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে।

    ডিএসইর মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বেড়েছে। সেখানে দাম বাড়ার তালিকায় থাকা প্রতিষ্ঠানের সংখ্যা বেশি হওয়ায় মূল্যসূচকও বড় ধরনের উত্থান দেখিয়েছে। লেনদেনের পরিমাণও বেড়েছে। ডিএসইতে লেনদেন শুরু হয় বেশির ভাগ শেয়ারের দাম বাড়ার মাধ্যমে। দিনের শুরু থেকে সূচক উর্ধ্বমুখী। দিনের শেষ পর্যন্ত অধিকাংশ শেয়ারের দাম বাড়ার প্রবণতা বজায় থাকে। দাম কমার তালিকাও থাকলেও সবকটি মূল্যসূচক বেড়ে দিনের লেনদেন শেষ হয়।

    দিনের শেষে ডিএসইতে ২৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৮৩টির দাম কমেছে এবং ৫৯টির দাম অপরিবর্তিত রয়েছে। ভালো কোম্পানি বা ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দেওয়া ১৩৪টির দাম বেড়েছে, ৪৬টির দাম কমেছে এবং ২৬টির দাম অপরিবর্তিত।

    মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৫৭টির দাম বেড়েছে, ১৭টির দাম কমেছে এবং ১টির দাম অপরিবর্তিত। লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে থাকা ৫৮টির দাম বেড়েছে, ২০টির দাম কমেছে এবং ২৬টির দাম অপরিবর্তিত। তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৭টির দাম বেড়েছে, ৪টির দাম কমেছে এবং ১৩টির দাম অপরিবর্তিত।

    ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৯ পয়েন্ট বেড়ে ৫১৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই শরিয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১৩৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে ১৯৭৬ পয়েন্টে পৌঁছেছে।

    সবকটি সূচক বাড়ার সঙ্গে লেনদেনও বেড়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৬৯৩ কোটি ৯৪ লাখ টাকা, আগের কার্যদিবসে যা ছিল ৪৯২ কোটি ৫৪ লাখ টাকা। এতে লেনদেনের পরিমাণ বেড়েছে ২০১ কোটি ৪০ লাখ টাকা। লেনদেনে সবচেয়ে বড় অবদান রেখেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার, যার লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৩ লাখ টাকার। দ্বিতীয় স্থানে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার ২৪ কোটি ৩৭ লাখ টাকায় লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল ১৬ কোটি ২৮ লাখ টাকায় লেনদেনের মাধ্যমে।

    ডিএসইতে শীর্ষ ১০ লেনদেনকারীর মধ্যে রয়েছে সিটি ব্যাংক, ফাইন ফুড, এডিএন টেলিকম, ডমিনেজ স্টিল বিল্ডিং, সোনালি পেপার, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স। লেনদেনে অংশ নেওয়া ২৪৯টির মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ারের দাম ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। শীর্ষ দশে দ্বিতীয় স্থান নিয়েছে এডিএন টেলিকম লিমিটেড (৯.৯১%) এবং তৃতীয় স্থান পেয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার (৮.৩৮%)। এর বাইরে রূপালী ব্যাংক, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মোজাফফর হোসেন স্পিনিং, নাভানা ফার্মা, এশিয়াটিক ল্যাব, এপেক্স ট্যানারি এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দাম বাড়ার তালিকায় রয়েছে।

    দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, যার শেয়ারের দাম ০.০১ টাকা বা ১.১৮ শতাংশ কমেছে। দ্বিতীয় স্থানে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (৭.১৪%), তৃতীয় স্থানে প্রাইম প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড (৫.৪১%)। অন্য শীর্ষ দশে অ্যাপোলো ইস্পাত, ইন্টারন্যাশনাল লিজিং, এপেক্স স্পিনিং ও নিটিং, ফার্স্ট ফাইন্যান্স, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড রয়েছে।

    চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১০১ পয়েন্ট বেড়েছে। লেনদেনে অংশ নেওয়া ১৭৮ প্রতিষ্ঠানের মধ্যে ১০৩টির দাম বেড়েছে, ৪৭টির দাম কমেছে এবং ২৮টির দাম অপরিবর্তিত। লেনদেন হয়েছে ১৩ কোটি ২ লাখ টাকা, আগের কার্যদিবসে যা ছিল ৪ কোটি ৭৪ লাখ টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    সপ্তাহের শুরুতেই ১৭৬ কোটি টাকা লেনদেন কমল

    সেপ্টেম্বর 6, 2026
    পুঁজিবাজার

    জ্বালানি সংকটের চাপে লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে পতন

    সেপ্টেম্বর 6, 2026
    বিশেষ বিশ্লেষণ

    এককালীন নাকি নিয়মিত বিনিয়োগ; ২০১০ সালের ধসের পেছনে লুকিয়ে আছে উত্তর

    সেপ্টেম্বর 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.