Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Mon, Feb 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার কোটি টাকা
    পুঁজিবাজার

    ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার কোটি টাকা

    মনিরুজ্জামানFebruary 1, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত সপ্তাহে দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী ধারা দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১.৭ শতাংশ বেড়েছে। একই সঙ্গে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেনও সামান্য বৃদ্ধি পেয়েছে। যদিও সপ্তাহজুড়ে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, তবুও ডিএসইতে বাজার মূলধন প্রায় ৪ হাজার ৩১৭ কোটি টাকা বেড়ে ৬ লাখ ৯৫ হাজার ৮১ কোটি টাকায় পৌঁছেছে।

    গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫২টির শেয়ারের দাম বেড়েছে, ২০৪টির দাম কমেছে এবং ৩টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম কমার প্রতিষ্ঠান বেশি হলেও সপ্তাহের শেষ কার্যদিবস শেষে বাজার মূলধন বাড়ার ধারা অব্যাহত থাকে। এর আগে, বাজার মূলধন ছিল ৬ লাখ ৯০ হাজার ৭৬৪ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে ০.৬২ শতাংশ।

    ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৪.৭০ পয়েন্ট বেড়ে এক দশমিক ০৭ শতাংশ বৃদ্ধি দেখিয়েছে। এর আগের সপ্তাহে সূচক বৃদ্ধি পেয়েছিল ২.৮৪ শতাংশ। ইসলামি শরিয়াহ ভিত্তিক ডিএসই শরিয়াহ সূচক ০.৮৮ শতাংশ বেড়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১.২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন ছিল ৫৭৯ কোটি ৪২ লাখ টাকা। এর আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ৫৭৫ কোটি ৮১ লাখ টাকা। অর্থাৎ প্রতিদিন গড় লেনদেন বেড়েছে ৩ কোটি ৬১ লাখ টাকা বা ০.৬৩ শতাংশ।

    লেনদেনের শীর্ষে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির শেয়ারের দৈনিক গড় লেনদেন হয়েছে ১৮ কোটি ৬২ লাখ টাকা, যা মোট লেনদেনের ৩.২১ শতাংশ। এরপর অবস্থান করছে ডমিনেজ স্টিল বিল্ডিং (১৩ কোটি ৮৮ লাখ টাকা) এবং ওরিয়ন ইনফিউশন (১৩ কোটি ২৭ লাখ টাকা)। শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ফাইন ফুডস, ব্র্যাক ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, সোনালী পেপার এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স।

    সপ্তাহজুড়ে শেয়ারের দাম বৃদ্ধির শীর্ষে অবস্থান করেছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (৬০.২৬%), দ্বিতীয় স্থানে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ (৩০.৯২%) এবং তৃতীয় স্থানে জিবিবি পাওয়ার লিমিটেড (২৫.৪২%)। এছাড়া প্রগতি লাইফ ইন্স্যুরেন্স (২১.৭৩%), ইসলামী ব্যাংক (১৯.২৩%), আরামিত সিমেন্ট (১৯.১০%), জিএসপি ফাইন্যান্স কোম্পানি (১৭.৬৫%), এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স (১৬.৫৭%), শ্যামপুর সুগার মিলস (১৫.১৬%) এবং বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট (১৫.১৫%) উল্লেখযোগ্যভাবে দাম বেড়েছে।

    দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১.৪৬ শতাংশ বেড়ে ১৪,৪৬৯ পয়েন্টে পৌঁছেছে। সিএসসিএক্স সূচক ১.৫২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮,৯৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। গত সপ্তাহে সিএসইতে ৪৪ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৩৩টির দাম বেড়েছে, ১২৯টির দাম কমেছে এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    দাপটে বস্ত্র-আর্থিক খাত, সূচক ও লেনদেনে পতন

    February 9, 2026
    পুঁজিবাজার

    বিএনপি-জামায়াতের ইশতেহারে পুঁজিবাজার সংস্কার, আশাবাদী ডিবিএ

    February 9, 2026
    ব্যাংক

    সপ্তাহের শীর্ষ লেনদেনে ব্র্যাক ব্যাংকের আধিপত্য

    February 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.