Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Thu, Feb 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শেয়ারবাজারে মূল্যসূচকের বড় উত্থান
    পুঁজিবাজার

    শেয়ারবাজারে মূল্যসূচকের বড় উত্থান

    মনিরুজ্জামানFebruary 2, 2026Updated:February 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রবিবার ঢাকায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক বাড়লেও দাম কমা এবং বেড়ার তালিকায় প্রতিষ্ঠানগুলোর সংখ্যা প্রায় সমান ছিল। তবে ব্যাংক খাতের শেয়ার দাম বাড়ায় সূচক দৃঢ়ভাবে ঊর্ধ্বমুখী হয়। একই সঙ্গে লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়ার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকলেও লেনদেন কিছুটা কমেছে।

    গতকাল লেনদেন শুরু হতেই কিছু প্রতিষ্ঠান দাম কমার তালিকায় যায়। প্রথম আধা ঘণ্টার মধ্যে ব্যাংক খাতের বেশিরভাগ শেয়ার দাম বাড়ায় এবং এর ফলে সূচক দ্রুত ঊর্ধ্বমুখী হয়। দিনের বাকি সময়ে দাম বাড়ার প্রবণতা ধরে রাখায় শেষ পর্যন্ত সব সূচক বেড়ে বন্ধ হয়। ডিএসইতে সব খাত মিলিয়ে ১৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ১৬২টির দাম কমেছে এবং ৬২টির দাম অপরিবর্তিত ছিল।

    ব্যাংকগুলোর মধ্যে ২৩টির শেয়ার দাম বেড়েছে, কোনটির দাম কমেনি, আর ৮টির দাম অপরিবর্তিত রয়েছে। ভালো কোম্পানি বা ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দেওয়া ৮৯টির দাম বেড়েছে, ৯৩টির দাম কমেছে এবং ২৬টির দাম অপরিবর্তিত। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৩৪টি কোম্পানির দাম বেড়েছে, সমান সংখ্যক কোম্পানির দাম কমেছে এবং ১১টির দাম অপরিবর্তিত। লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে থাকা ৪৫টির দাম বেড়েছে, ৩৫টির দাম কমেছে এবং ২৫টির দাম অপরিবর্তিত। মিউচুয়াল ফান্ডের মধ্যে ৬টির দাম বেড়েছে, ৮টির দাম কমেছে এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে।

    ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বেড়ে ৫,১৯৩ পয়েন্টে উঠেছে। ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে ১,০৪২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বাড়ে ১,৯৯৭ পয়েন্টে অবস্থান করছে। লেনদেনের পরিমাণও বেড়েছে। রবিবার বাজারে লেনদেন হয়েছে ৬২৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটে, যা আগের কার্যদিবসের ৫৫০ কোটি ২০ লাখ টাকার তুলনায় ৭৬ কোটি ৪৮ লাখ টাকা বেশি।

    ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ডমিনেজ স্টিল বিল্ডিংয়ের শেয়ার (২৩ কোটি ৮৮ লাখ টাকা), দ্বিতীয় স্থানে ব্র্যাক ব্যাংক (১৯ কোটি ৮৮ লাখ টাকা) এবং তৃতীয় স্থানে ইসলামী ব্যাংক (১৬ কোটি ১০ লাখ টাকা)। এছাড়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ফাইন ফুডস, লাভেলো আইসক্রিম, সিটি ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, বারাকা পতেঙ্গা পাওয়ার ও ইবনে সিনা ছিল।

    দাম বাড়ার শীর্ষে অবস্থান করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকের শেয়ার ১ টাকা ৩ পয়সা বা ১০ শতাংশ বেড়ে তালিকার প্রথম স্থানে এসেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ার ৯.৯১ শতাংশ বেড়ে দ্বিতীয় স্থানে এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের শেয়ার ৯.৯৭ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে অবস্থান করছে।

    দাম বাড়ার শীর্ষ দশে এছাড়া রয়েছে– প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, আলহাজ টেক্সটাইল, সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচুয়াল ফান্ড, এপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেড এবং স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

    অন্যদিকে সিএসইতে সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১১০ পয়েন্ট বেড়েছে। বাজারে ১৭৪ প্রতিষ্ঠানের মধ্যে ৯০টির দাম বেড়েছে, ৫৭টির দাম কমেছে এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৬ কোটি ১৩ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৮ কোটি ৫৭ লাখ টাকার তুলনায় কম।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    নির্বাচনের আগমুহূর্তে চাঙ্গা শেয়ারবাজার

    February 12, 2026
    পুঁজিবাজার

    টানা উত্থানে শেয়ারবাজারে ফিরছে আস্থা

    February 11, 2026
    পুঁজিবাজার

    দাম বৃদ্ধির সর্বোচ্চ স্তরে পৌঁছেছে ৩০টি প্রতিষ্ঠান

    February 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.