ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত আফতাব অটোমোবাইলস লিমিটেড এবং নাভানা সিএনজি লিমিটেডকে বিনিয়োগকারীদের নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ বিতরণ করতে ব্যর্থ হওয়ার কারণে ‘এ’ ক্যাটাগরি থেকে সরাসরি ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানি দুটি তাদের ঘোষিত ও অনুমোদিত লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে বিতরণ করতে পারেনি। ফলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২০ মে, ২০২৪ তারিখের নির্দেশনার আলোকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিএসইসির ‘মার্জিন রুলস, ২০২৫’-এর বিধি ১১(৮) অনুযায়ী, জেড ক্যাটাগরিতে স্থানান্তরের ফলে আফতাব অটোমোবাইলস এবং নাভানা সিএনজির শেয়ারের বিপরীতে কোনো মার্জিন ঋণ সুবিধা আর প্রদান করা হবে না। অর্থাৎ বিনিয়োগকারীদের এখন থেকে এই দুই কোম্পানির শেয়ার নিজস্ব অর্থায়নে কিনতে হবে।

