Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, সেপ্টে. 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মেঘনা পেট্রোলিয়ামের আর্থিক প্রতিবেদনে গরমিল
    পুঁজিবাজার

    মেঘনা পেট্রোলিয়ামের আর্থিক প্রতিবেদনে গরমিল

    মনিরুজ্জামানফেব্রুয়ারি 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবকে নিয়ন্ত্রণকারী নিরীক্ষক “ভ্যাটের গরমিল” চিহ্নিত করেছেন। একইসঙ্গে কোম্পানিটি তাদের হিসাব প্রস্তুতির ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) এর নির্দেশনাও যথাযথভাবে মানেনি।

    ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে জানা গেছে, নিরীক্ষক এইসব অসঙ্গতি প্রকাশ করেছেন। নিরীক্ষকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে সরকার ৫২ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার টাকা ভ্যাট পাওনার হিসাব দেখানো হলেও, ভ্যাট রিটার্নের (মূসক ৯.১) সঙ্গে মিলিয়ে দেখা গেলে ৩ লাখ ২০ হাজার টাকার পার্থক্য লক্ষ্য করা গেছে।

    এর পাশাপাশি কোম্পানির আর্থিক হিসাবে পণ্য বিক্রি বা টার্নওভার দেখানো হয়েছে ২৯,৩৪৭ কোটি ৭৪ লাখ টাকা, কিন্তু ভ্যাট রিটার্ন অনুযায়ী বিক্রির পরিমাণ ২৭,৫০৯ কোটি ৭৩ লাখ টাকা। ফলে আর্থিক হিসাব ও ভ্যাট রিটার্নের মধ্যে ১,৮৩৮ কোটি ১ লাখ টাকার ফারাক দেখা দিয়েছে।

    নিরীক্ষক আরও উল্লেখ করেছেন, মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার মানি ডিপোজিট হিসেবে ১১ কোটি ৬০ লাখ ৬২ হাজার টাকা রয়েছে। কিন্তু এফআরসি নির্দেশনা অনুযায়ী, এই অর্থ ৬ মাসের মধ্যে শেয়ার ক্যাপিটালে রূপান্তর করতে হতো। কোম্পানিটি তা করেনি, ফলে এফআরসি নির্দেশনা লঙ্ঘিত হয়েছে।

    ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট্রোলিয়ামের পরিশোধিত মূলধন ১০৮ কোটি ২২ লাখ টাকা, যার মধ্যে শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীদের মালিকানা ৪১.৩৩ শতাংশ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    সপ্তাহের শুরুতেই ১৭৬ কোটি টাকা লেনদেন কমল

    সেপ্টেম্বর 6, 2026
    পুঁজিবাজার

    জ্বালানি সংকটের চাপে লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে পতন

    সেপ্টেম্বর 6, 2026
    বিশেষ বিশ্লেষণ

    এককালীন নাকি নিয়মিত বিনিয়োগ; ২০১০ সালের ধসের পেছনে লুকিয়ে আছে উত্তর

    সেপ্টেম্বর 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.