Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী ধারা, লেনদেনেও বেড়েছে গতি
    পুঁজিবাজার

    শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী ধারা, লেনদেনেও বেড়েছে গতি

    Najmus SakibUpdated:মার্চ 10, 2026মার্চ 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আজ মঙ্গলবার শেয়ারবাজারে শক্তিশালী উত্থান দেখা গেছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের ইতিবাচক ধারাবাহিকতা ধরে রেখে তৃতীয় কার্যদিবসেও সূচক ও বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি শেয়ার ও ইউনিটের মধ্যে মাত্র ৫০টি ছাড়া বাকি প্রায় সবকটির দাম বেড়েছে। এর ফলে সবগুলো মূল্যসূচকই ২ শতাংশ থেকে ৩ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি লেনদেনেও আগের দিনের তুলনায় গতি বেড়েছে।

    গত সপ্তাহে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার খবরের প্রভাব শেয়ারবাজারে পড়ে। ওই সপ্তাহে পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই বাজারে দরপতন হয়। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এক সপ্তাহেই ৩৫৯ পয়েন্ট কমে যায়। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৮ মার্চ) বাজারে আরও বড় পতন দেখা যায়। সেদিন সূচক কমে ২৩১ পয়েন্ট। তবে সোমবার (৯ মার্চ) বাজারে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেখা দেয় এবং ডিএসইএক্স সূচক ১৩২ পয়েন্ট বাড়ে। মঙ্গলবার সেই ধারা আরও শক্তিশালী হয়ে সূচকে বড় উত্থান দেখা গেছে।

    বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনের শুরু থেকেই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়তে থাকে। ফলে লেনদেনের শুরুতেই সূচক ঊর্ধ্বমুখী হয়। সময় যত গড়িয়েছে, দাম বাড়া প্রতিষ্ঠানের সংখ্যা ততই বাড়তে থাকে। শেষ পর্যন্ত বড় উত্থানের মধ্য দিয়েই দিনের লেনদেন শেষ হয়। দিন শেষে ডিএসইতে ৩৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে মাত্র ১৩টির। আর ৩৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

    অধিকাংশ শেয়ারের দাম বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৪৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯০ পয়েন্টে পৌঁছেছে। ডিএসই শরিয়াহ সূচক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৮ পয়েন্টে। আর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৬৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৯ পয়েন্টে উঠেছে।

    সূচকের বড় উত্থানের পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে। ডিএসইতে মঙ্গলবার মোট লেনদেন হয়েছে ৫৯৩ কোটি ৭৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন ছিল ৪১৬ কোটি ৫ লাখ টাকা। অর্থাৎ এক দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৭৭ কোটি ৬৮ লাখ টাকা।

    লেনদেনের তালিকায় সবচেয়ে এগিয়ে ছিল সিটি ব্যাংকের শেয়ার। প্রতিষ্ঠানটির ৩৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৭৫ লাখ টাকার। আর ২০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন।

    অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচকে উত্থান দেখা গেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮২০ পয়েন্টে। প্রধান সূচক সিএসসিএক্স ২০৬ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৬৪ পয়েন্টে উঠেছে।

    সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৭৩ প্রতিষ্ঠানের মধ্যে ১৩১টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ৩২টির দাম কমেছে এবং ১০টির দাম অপরিবর্তিত রয়েছে। এ বাজারে মোট লেনদেন হয়েছে ৪৭ কোটি ৫৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন ছিল ৪৮ কোটি ৫৫ লাখ টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

     শেয়ারবাজারে চাঙ্গাভাব: লেনদেন প্রায় হাজার কোটি

    এপ্রিল 8, 2026
    পুঁজিবাজার

    ইরান যুদ্ধ স্থগিতের খবরে শেয়ারবাজারে বড় উত্থান

    এপ্রিল 8, 2026
    পুঁজিবাজার

    সিটি ব্যাংকের ১,২০০ কোটি টাকার বন্ডে বিএসইসির অনুমোদন

    এপ্রিল 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.