Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ডিএসইর বাজার মূলধন বাড়ল ৮৯৬১ কোটি টাকা
    পুঁজিবাজার

    ডিএসইর বাজার মূলধন বাড়ল ৮৯৬১ কোটি টাকা

    মনিরুজ্জামানমার্চ 15, 2026Updated:মার্চ 15, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত সপ্তাহে দেশের পুঁজিবাজারে সূচকের শক্তিশালী উত্থান দেখা গেছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বাড়ায় বাজার মূলধন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৮ হাজার ৯৬১ কোটি টাকা।

    ডিএসই সূত্র জানায়, সপ্তাহজুড়ে বাজার মূলধন বেড়েছে প্রায় ১ দশমিক ২৮ শতাংশ। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬ হাজার ৯১২ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৯৭ হাজার ৯৫১ কোটি টাকা।

    সূচকের দিক থেকেও ছিল ইতিবাচক প্রবণতা। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১২৭ দশমিক ৫৬ পয়েন্ট, যা শতাংশের হিসাবে প্রায় ২ দশমিক ৪২৩। একই সময়ে ডিএসই–৩০ সূচক ৫৪ দশমিক ৭৪ পয়েন্ট বা ২ দশমিক ৭২ শতাংশ বেড়েছে। আর শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক বেড়েছে ৩০ দশমিক ৭০ পয়েন্ট, যা প্রায় ২ দশমিক ৯৩ শতাংশ।

    তবে সূচক ও বাজার মূলধন বাড়লেও লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৬৫৬ কোটি ৮২ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন ছিল ৩ হাজার ৪৮২ কোটি ৪৫ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহে লেনদেন কমেছে ৮২৫ কোটি ৬৩ লাখ টাকা।

    প্রতিদিনের গড় লেনদেনেও একই প্রবণতা দেখা গেছে। চলতি সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৫৩১ কোটি ৩৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ৬৯৬ কোটি ৪৯ লাখ টাকা। অর্থাৎ গড় লেনদেন কমেছে ১৬৫ কোটি ১৩ লাখ টাকা বা প্রায় ২৩ দশমিক ৭১ শতাংশ।

    সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ারদর বেড়েছে ৩২৪টি প্রতিষ্ঠানের। কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারদর।

    অন্যদিকে দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থান দেখা গেছে। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ১ দশমিক ০৪ শতাংশ, যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৮০ দশমিক ০৭ পয়েন্টে। একই সময়ে সিএসসিএক্স সূচক ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে ৯ হাজার ১৫৯ দশমিক ৮০ পয়েন্টে অবস্থান করছে।

    এ ছাড়া সিএসই–৫০ সূচক ১ দশমিক ৪০ শতাংশ বেড়ে ১ হাজার ১৫০ দশমিক ১৮ পয়েন্টে পৌঁছেছে। সিএসই–৩০ সূচক বেড়েছে শূন্য দশমিক ৮৩ শতাংশ এবং সিএসআই সূচক বেড়েছে ১ দশমিক ৬৯ শতাংশ। ফলে সূচক দুটি যথাক্রমে ১৩ হাজার ৩০৭ দশমিক ৭১ পয়েন্ট ও ৯০৪ দশমিক ৬২ পয়েন্টে অবস্থান করছে।

    লেনদেনের দিক থেকেও সিএসইতে কিছুটা গতি দেখা গেছে। সপ্তাহজুড়ে এই বাজারে মোট লেনদেন হয়েছে ১৬৬ কোটি ৫২ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন ছিল ১০৬ কোটি ২ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৬০ কোটি ৫০ লাখ টাকা।

    সিএসইতে সপ্তাহজুড়ে ২৭১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ারদর বেড়েছে ১৪৩টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারদর।

    বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক দরপতনের কারণে অনেক কোম্পানির শেয়ারদর তুলনামূলক কম দামে নেমে এসেছিল। এতে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে শেয়ার কেনার আগ্রহ তৈরি হয়েছে। এর ফলেই বাজারে সূচকের উত্থান এবং বাজার মূলধন বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। তাদের মতে, ধীরে ধীরে বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে। তবে এই ইতিবাচক ধারা ধরে রাখতে নীতিগত স্থিতিশীলতা এবং বাজারে আস্থার পরিবেশ বজায় রাখা জরুরি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    পুঁজিবাজার

    বাজারে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণে বিএসইসির নতুন উদ্যোগ

    মার্চ 14, 2026
    পুঁজিবাজার

    ডিএসইএক্স সূচক বেড়েছে প্রায় আড়াই শতাংশ

    মার্চ 14, 2026
    পুঁজিবাজার

    গণতান্ত্রিক সংসদের প্রভাব পুঁজিবাজারে

    মার্চ 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.