Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আগামী শিক্ষাবর্ষ থেকেই কেজিতে থাকবে এআই শিক্ষা
    প্রযুক্তি

    আগামী শিক্ষাবর্ষ থেকেই কেজিতে থাকবে এআই শিক্ষা

    এফ. আর. ইমরানমে 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আমিরাতে কেজি স্কুল থেকেই শিশুরা এআই শিখবে। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সংযুক্ত আরব আমিরাতে কিন্ডারগার্টেন (কেজি) পর্যায় থেকেই শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষাকে বাধ্যতামূলক করতে যাচ্ছে দেশটির সরকার। সব বয়সী স্কুলগামী শিক্ষার্থীদের জন্য আগামী শিক্ষাবর্ষ থেকে সরকারি বিদ্যালয়ের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এআই বিষয়ক শিক্ষা।

    সোমবার (আজ) আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

    দুবাইয়ের শাসক ও আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, আমাদের লক্ষ্য হলো প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য শিশুদের প্রস্তুত করা। এজন্য তাদের এআই সম্পর্কে তাত্ত্বিক ও নৈতিক জ্ঞান দেওয়া জরুরি।

    তিনি আরও বলেন, পুরনো সময়ের সঙ্গে এই সময়ের পার্থক্য অনেক। তাই শিশুদেরকে সময়োপযোগী করে গড়ে তোলাই আমাদের দায়িত্ব।

    বিশ্লেষকরা বলছেন, নতুন প্রযুক্তির যুগে টিকে থাকতে এবং বৈশ্বিক অগ্রগতির সঙ্গে তাল মেলাতে আমিরাতের এই সিদ্ধান্ত সময়োপযোগী।

    বিশ্বের অন্যতম বড় তেল রপ্তানিকারক দেশ হলেও, অপরিশোধিত জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তিনির্ভর খাতে বৈচিত্র্য আনতে চায় সংযুক্ত আরব আমিরাত।

    এরই অংশ হিসেবে দেশটি ২০১৭ সালে বিশ্বের প্রথম এআই মন্ত্রণালয় গঠন করে এবং রাজধানী আবুধাবিতে একটি এআই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে আমিরাত ফ্রান্সে ৩ থেকে ৫ হাজার কোটি ইউরো ব্যয়ে একটি বৃহৎ এআই ডাটা সেন্টার নির্মাণের ঘোষণাও দিয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী সংলাপ: আলোচনায় ২ ভেন্যু

    এপ্রিল 14, 2026
    আন্তর্জাতিক

    নিষেধাজ্ঞার ভেতরেও ইরানের অর্থনীতির টিকে থাকার গল্প

    এপ্রিল 14, 2026
    আন্তর্জাতিক

    ট্রাম্প বনাম পোপ লিও: দ্বন্দ্বের ভেতরের রাজনীতি

    এপ্রিল 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.