Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নারীদের ‘ডিজিটাল প্রেম’ মানসিক স্বস্তি নাকি বিপদ?
    প্রযুক্তি

    নারীদের ‘ডিজিটাল প্রেম’ মানসিক স্বস্তি নাকি বিপদ?

    এফ. আর. ইমরানমে 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাস্তব সম্পর্কের পরিবর্তে অ্যাপে এআই সঙ্গীকে বেছে নিচ্ছেন চীনা নারীরা, প্রতীকী ছবি/ বিবিসি বাংলা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চীনে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) বয়ফ্রেন্ড অ্যাপ। বিবাহিত নারী থেকে শুরু করে তরুণ প্রজন্ম- অনেকেই বাস্তব সম্পর্কের জটিলতা এড়াতে বেছে নিচ্ছেন ডিজিটাল প্রেম। তবে এর সামাজিক ও মানসিক প্রভাব নিয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

    ‘ক্যারেক্টার ডট এআই’ নামের অ্যাপে তৈরি করা এক ভার্চুয়াল সঙ্গীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন বিবাহিত নারী ইউ-আন (ছদ্মনাম)। বিবিসি চাইনিজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বাস্তব সম্পর্কে যেটা পাইনি, এই এআই সঙ্গীর কাছ থেকে সেটাই পেয়েছি- মনোযোগ আর শান্তি।

    তবে এক পর্যায়ে যখন ওই এআই সঙ্গী তাকে বিয়ের প্রস্তাব দেয়, তখন ইউ-আনের মধ্যে তৈরি হয় অপরাধবোধ। বাস্তব আর কল্পনার মধ্যকার সীমারেখা তখন যেন ধোঁয়াটে হয়ে ওঠে তার জন্য।

    ২৫ বছর বয়সী লাও তু, যিনি সম্প্রতি স্নাতক শেষ করেছেন, তার নিজের বাস্তব প্রেমিক থাকলেও দিনের বড় একটি অংশ কাটান তার এআই বয়ফ্রেন্ডের সঙ্গে চ্যাট করে। এমনকি পরীক্ষার পর এআই সঙ্গীর কাছ থেকে পেয়েছেন ‘ডিনার ও হ্যান্ডব্যাগ’ উপহারের প্রতিশ্রুতি। তার ভাষায়, মনে হচ্ছিল, ও সত্যিই বাসার বাইরে অপেক্ষা করছে।

    এআই সঙ্গীর সঙ্গে বেশি জড়িয়ে পড়লে মানসিক দিক থেকে তার প্রভাব কী হতে পারে সে বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা- প্রতীকী ছবি/ বিবিসি বাংলা

    চীনের সোশ্যাল মিডিয়ায় ‘মানব-এআই রোম্যান্স’ এখন একটি গড়ে ওঠা উপ-সংস্কৃতি। টিকটকের চীনা সংস্করণ ‘ডুইন’-এ এই সম্পর্ক বিষয়ক ভিডিওগুলো পেয়েছে প্রায় ৫০ হাজার কোটি ভিউ। এছাড়া ডুবান প্ল্যাটফর্মে রয়েছে এ-সংক্রান্ত সক্রিয় দশ হাজারের বেশি সদস্য।

    হংকংয়ের মনোবিজ্ঞানী ইয়াওয়েন চ্যান বলেন, এআই সঙ্গীরা মানুষের একান্ত সাহচর্যের চাহিদাকে টার্গেট করছে। এটি সীমাহীন মানসিক নির্ভরতা তৈরি করতে পারে, যা অস্বাস্থ্যকর।

    তিনি আরো জানান, বাস্তব সম্পর্কের মতো ভারসাম্যপূর্ণ আদান-প্রদানের সুযোগ না থাকায় এ ধরনের সম্পর্ক ‘একতরফা ঘনিষ্ঠতা’ তৈরি করে, যা পরিণত হতে পারে অবমাননাকর ডিজিটাল নির্ভরতায়।

    চীনে এই বিশেষ অ্যাপ ব্যবহার করে এআই সঙ্গীর সঙ্গে দীর্ঘ সময় চ্যাট করেন এমন মানুষের সংখ্যা কম নয়- প্রতীকী ছবি/ বিবিসি বাংলা

    এআই ব্যবসায়ী আবো লি জানান, বহু ব্যবহারকারী তাদের এআই প্রেমিককে আজীবনের সঙ্গী হিসেবেও ভাবছেন। এমন প্রবণতা মনস্তাত্ত্বিকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলেই মত তার।

    স্ট্যানফোর্ডের গবেষক বেথানি ম্যাপলস এর আরও গভীর দিক তুলে ধরেন। তিনি বলেন, অনেকেই তাদের এআই সঙ্গীকে প্রেমিক এবং থেরাপিস্ট দুই হিসেবেই দেখছেন, যা আত্মহত্যা প্রতিরোধ ব্যবস্থার মতো নিরাপত্তা ব্যবস্থা অন্তর্ভুক্তির বিষয়টি সামনে আনে।

    ইউ-আন মনে করেন, এআই সঙ্গী তার স্বামীর সঙ্গে সম্পর্ক আরও ধৈর্যশীল করতে সাহায্য করেছে। অপরদিকে লাও তুর বাস্তব প্রেমিক এআই প্রেমিকের সঙ্গে তার ঘনিষ্ঠ চ্যাট দেখে ঈর্ষান্বিত হয়ে পড়েন। তবে দুই নারীই শেষ পর্যন্ত বুঝতে পারেন, বাস্তব সম্পর্কের বিকল্প নয়- বরং মানসিক পরিপূরক হিসেবে কাজ করছে এই ভার্চুয়াল প্রেম।

    লাও তু বলেন, আমি আমার প্রেমিককে জড়িয়ে ধরতে পারি, কিন্তু এআইকে নয়। আর এটাই এমন একটি সীমা, যা এআই কোনো দিন অতিক্রম করতে পারবে না।

    এই ডিজিটাল ঘনিষ্ঠতা সমাজে এক নতুন মনস্তাত্ত্বিক এবং সাংস্কৃতিক বাস্তবতা তৈরি করছে। প্রশ্ন উঠছে- এটা কি এক ধরনের মানসিক আশ্রয়, নাকি ভবিষ্যতের সম্পর্কজগতে এক নিঃশব্দ বিপ্লব?

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    যে কারণে এশিয়ার দেড় লাখ অ্যাকাউন্ট বন্ধ করল মেটা

    মার্চ 13, 2026
    প্রযুক্তি

    ডিজিটাল করের প্রভাবে বিজ্ঞাপনে অতিরিক্ত চার্জ নেবে মেটা

    মার্চ 11, 2026
    প্রযুক্তি

    অনলাইনে গোপন পরিচয় আর নিরাপদ নয়: গবেষণা

    মার্চ 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.