Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারতে ক্লাস নিল এআইচালিত রোবট শিক্ষক সোফি
    প্রযুক্তি

    ভারতে ক্লাস নিল এআইচালিত রোবট শিক্ষক সোফি

    এফ. আর. ইমরাননভেম্বর 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের উত্তর প্রদেশের বুলন্দ শহরে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থী আদিত্য কুমার এমন এক এআইচালিত শিক্ষক উদ্ভাবন করেছেন, যার নাম রাখা হয়েছে সোফি। শ্রেণিকক্ষে শিক্ষাদানের এই রোবটের ভিডিও ভাইরাল হওয়ার পর ভারতজুড়ে এটি ব্যাপক মনোযোগ অর্জন করেছে।

    আদিত্য শিবচরণ ইন্টার কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তার তৈরি রোবট সোফি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের প্রশ্নের সঠিক উত্তর দেয় এবং সহজভাবে ব্যাখ্যা করতে সক্ষম।

    ভারতের বেসরকারি বার্তা সংস্থা এএনআই-এর প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায়, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) চিপসেট ব্যবহার করে তৈরি এআই শিক্ষক প্রথমে নিজের পরিচয় দিচ্ছে। এরপর শিক্ষার্থী আদিত্যের করা প্রশ্নের উত্তর দিচ্ছে।

    রোবটটি বলছে, ‘‘আমি একজন এআই শিক্ষক রোবট। আমার নাম সোফি এবং আমাকে আবিষ্কার করেছে আদিত্য। আমি বুলন্দ শহরের শিবচরণ ইন্টার কলেজে পড়াই। বাচ্চারা, তোমরা কি আমার কাছ থেকে কিছু জানতে চাও?’’

    আদিত্য প্রথমে রোবটের সাধারণ জ্ঞান পরীক্ষা করেন। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন জানতে চাওয়া হলে সোফি সঠিকভাবে উত্তর দেয়—ড. রাজেন্দ্র প্রসাদ। দেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম জানতে চাওয়া হলে সে সঠিকভাবে বলেন—পণ্ডিত জওহরলাল নেহেরু।

    আদিত্য বলছেন, প্রতিটি জেলায় শিক্ষার্থীদের গবেষণার জন্য একটি করে ল্যাব থাকা উচিত। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমি এই রোবট তৈরি করতে একটি এলএলএম চিপসেট ব্যবহার করেছি। বড় প্রতিষ্ঠানগুলোও এই চিপসেট ব্যবহার করে। এটি শিক্ষার্থীদের সন্দেহ দূর করতে সাহায্য করবে।’’

    বর্তমানে সোফি শুধুমাত্র কথা বলতে পারে। তবে আদিত্য জানান, রোবটকে এমনভাবে ডিজাইন করা হচ্ছে যাতে শিগগিরই এটি লিখতেও সক্ষম হবে।

    শ্রেণিকক্ষে প্রদর্শনী চলাকালীন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সোফির প্রতি ব্যাপক আগ্রহ দেখা যায়। উপস্থিত অনেকেই এই কিশোরের উদ্ভাবনী প্রচেষ্টা এবং সাফল্যের প্রশংসা করেছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরাক উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় ভারতীয় ক্রু নিহত

    মার্চ 12, 2026
    মতামত

    ইরান–ইসরায়েল সংঘাতে উপসাগরীয় দেশগুলোর কৌশলগত নীরবতা

    মার্চ 12, 2026
    আন্তর্জাতিক

    ইরানি হামলার মাঝেই উপসাগরীয় দেশগুলোতে ইন্টারসেপ্টর সংকট

    মার্চ 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.