Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ঘুমের ধরন বিশ্লেষণে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের পূর্বাভাস দিবে এআই
    প্রযুক্তি

    ঘুমের ধরন বিশ্লেষণে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের পূর্বাভাস দিবে এআই

    এফ. আর. ইমরানজানুয়ারি 14, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এআই/সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যেকোনো ব্যক্তির এক রাতের ঘুমের ধরন বিশ্লেষণ করেই ডিমেনশিয়া, হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ বিভিন্ন ধরনের ক্যানসারের ঝুঁকি সম্পর্কে পূর্বাভাস দিতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করেছেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। সূত্র: ডেইলি মেইল

    ‘স্লিপএফএম’ নামের এআই মডেলটিকে ৬৫ হাজার মানুষের প্রায় ৫ লাখ ৮৫ হাজার ঘণ্টার ঘুমের তথ্য দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসব তথ্যের মধ্যে ঘুমিয়ে থাকা ব্যক্তির মস্তিষ্কের তরঙ্গ, চোখের নড়াচড়া, পেশির কার্যকলাপ, হৃৎস্পন্দন, শ্বাসপ্রশ্বাস ও রক্তে অক্সিজেনের মাত্রাসহ নানা শারীরিক সংকেত রয়েছে। এসব তথ্যের সঙ্গে একজন ব্যক্তির ঘুমের তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন রোগের ঝুঁকি সম্পর্কে পূর্বাভাস দিতে পারে এআই মডেলটি।

    গবেষণায় স্লিপএফএম এআই মডেলটি পারকিনসনস রোগের ঝুঁকি ৮৯ শতাংশ, ডিমেনশিয়া ৮৫ শতাংশ এবং হার্ট অ্যাটাক ৮১ শতাংশ ক্ষেত্রে নির্ভুলভাবে শনাক্ত করতে পেরেছে। স্তন ও প্রোস্টেট ক্যানসারের ক্ষেত্রে নির্ভুলতার হার যথাক্রমে ৮৭ ও ৮৯ শতাংশ। এমনকি মৃত্যুঝুঁকি অনুমানেও মডেলটির নির্ভুলতা ছিল ৮৪ শতাংশ। বর্তমানে পলিসমনোগ্রাফি করতে বিশেষায়িত চিকিৎসা সরঞ্জামের প্রয়োজন হলেও গবেষকদের মতে, ভবিষ্যতে এই পদ্ধতি আগাম রোগ শনাক্তের শক্তিশালী উপায় হয়ে উঠতে পারে।

    এআই মডেলটির বিষয়ে বিজ্ঞানী জেমস জৌ জানিয়েছেন, বর্তমানে এআই মডেলটির পূর্বাভাস সক্ষমতা আরও উন্নত করার কাজ চলছে। ভবিষ্যতে স্মার্ট ঘড়ির মতো পরিধানযোগ্য বিভিন্ন যন্ত্র থেকে পাওয়া তথ্যও এআই মডেলটিতে যুক্ত করা হতে পারে।

    বিজ্ঞানীদের দাবি, শুধু ঘুমের তথ্য ব্যবহার করেই যুক্তিসংগত নির্ভুলতায় ১৩০টি ভিন্ন রোগের ঝুঁকি অনুমান করা সম্ভব। গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থাজনিত জটিলতা, রক্তসঞ্চালনজনিত রোগ এবং মানসিক ব্যাধির ক্ষেত্রেও সঠিক পূর্বাভাস দিতে পারে এআই মডেলটি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    প্রযুক্তি

    বাইপাস চার্জিং প্রযুক্তি আসলে কী, কেন এটি গুরুত্বপূর্ণ?

    জুন 23, 2026
    ফিচার

    পিতৃত্ব কীভাবে বদলে দেয় পুরুষের মস্তিষ্ক?

    জুন 21, 2026
    স্বাস্থ্য

    বরিশালে বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের দুর্ভোগ

    জুন 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.