Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গ্রাহকদের জন্য ফাইভজি রোমিং সেবা চালু করল গ্রামীণফোন
    প্রযুক্তি

    গ্রাহকদের জন্য ফাইভজি রোমিং সেবা চালু করল গ্রামীণফোন

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গ্রাহকদের জন্য ফাইভজি রোমিং সেবা চালু করেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। এই নতুন সুবিধার ফলে গ্রামীণফোনের গ্রাহকেরা বিদেশ ভ্রমণের সময় ফাইভজি নেটওয়ার্ক ব্যবহার করে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা গ্রহণের পাশাপাশি নির্বিঘ্নে ভিডিও কল করতে পারবেন।

    সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফাইভজি-সমর্থিত স্মার্টফোন ও গ্রামীণফোন সিম ব্যবহারকারীরা বাড়তি কোনো খরচ ছাড়াই বিদ্যমান রোমিং প্যাকেজের আওতায় বিদেশে ফাইভজি সেবা উপভোগ করতে পারবেন। বর্তমানে থাইল্যান্ড, মালয়েশিয়া, নরওয়ে, সুইডেন ও ডেনমার্কে এই সেবা চালু রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দেশেও সেবাটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

    গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন, ‘ফাইভজি রোমিং সেবা চালু গ্রাহকদের বিশ্বমানের অভিজ্ঞতা দেওয়ার ক্ষেত্রে গ্রামীণফোনের প্রতিশ্রুতির প্রতিফলন। ব্যবসা, শিক্ষা কিংবা ভ্রমণের উদ্দেশ্যে বর্তমানে আরও বেশি মানুষ বিদেশ যাচ্ছেন। এই সেবা বিশ্বজুড়ে উন্নত নেটওয়ার্ক গতি, নির্ভরযোগ্যতা ও পারফরম্যান্সের মাধ্যমে গ্রাহকদের সংযুক্ত থাকতে সহায়তা করবে।’

    ফাইভজি রোমিং সেবার মাধ্যমে বিদেশে উচ্চগতির ও নিরবচ্ছিন্ন মোবাইল অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব হবে। ফলে বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য পরবর্তী প্রজন্মের রোমিং সুবিধা চালুর মাধ্যমে গ্রামীণফোন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    নির্মাণ খাতে কাজের ধারা বদলে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা

    মার্চ 4, 2026
    প্রযুক্তি

    বাতাস থেকেই কীভাবে মিলবে বিশুদ্ধ সুপেয় পানি?

    ফেব্রুয়ারি 23, 2026
    প্রযুক্তি

    ৫০ বছর পর চাঁদের পথে মানুষ

    ফেব্রুয়ারি 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.