Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস আজ
    সাহিত্য

    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস আজ

    সম্পাদকীয়আগস্ট 6, 2025Updated:আগস্ট 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আজ ২২ শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস। বাংলা সাহিত্য ও সংস্কৃতির অনন্য প্রতিভা রবীন্দ্রনাথ তাঁর লেখনী, গান ও ভাবনায় বাঙালির আত্মপরিচয়কে গড়ে তুলেছেন। আজও তাঁর সৃষ্টি বাঙালির হৃদয়ে গাঁথা।

    ১৮৬১ সালের ৭ মে (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। দীর্ঘ সাহিত্যজীবনের শেষে ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

    তাঁর প্রয়াণের দিনে শ্রাবণের বৃষ্টির আবহ যেন মিলে যায় সেই চিরপ্রসিদ্ধ পঙক্তির সঙ্গে—
    “শ্রাবণের বারিধারা ঝরিছে বিরামহারা, বিজন শূন্য পানে চেয়ে থাকি একাকী”।

    জীবনের শেষ সময়েও রবীন্দ্রনাথ ছিলেন সৃষ্টিশীল। বাংলা ১৩৪৮ সনের শ্রাবণ মাসে অসুস্থ হয়ে পড়েন তিনি। ৩০ জুলাই তাঁর জোড়াসাঁকোর বাসভবনে অস্ত্রোপচার হয়। মৃত্যুর মাত্র কয়েক দিন আগে শুয়ে শুয়ে তিনি নতুন লেখা বলতেন। সেইসব কথা লিপিবদ্ধ করতেন বিশিষ্ট শিল্পী ও লেখিকা রানী চন্দ। এইভাবেই লেখা হয় তাঁর শেষ কবিতা—
    ‘তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি’।

    রবীন্দ্রনাথ ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সংগীতস্রষ্টা, চিত্রশিল্পী, অভিনেতা, কণ্ঠশিল্পী, দার্শনিক ও সমাজসংস্কারক। ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’র ইংরেজি অনুবাদের জন্য তিনিই প্রথম বাঙালি হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

    শুধু সাহিত্য নয়, শিক্ষা, দর্শন, পল্লী উন্নয়ন, কৃষি ও সমাজচিন্তায়ও তিনি রেখে গেছেন গভীর প্রভাব। তাঁর গান ও কবিতা মুক্তিযুদ্ধের সময়েও অনুপ্রেরণা জুগিয়েছে। বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ তাঁরই সৃষ্টি।

    রবীন্দ্র প্রয়াণ দিবস উপলক্ষে সারাদেশে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজন করেছে। বাংলাদেশ টেলিভিশন, বেতার ও বেসরকারি টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান প্রচার করবে।

    আজ সন্ধ্যা ৭টায় ছায়ানটে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গীতি-আলেখ্যসহ নানা পরিবেশনা থাকবে এতে। ছায়ানটের ট্রাস্টি সারওয়ার আলী জানান, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

    এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবার বাংলা একাডেমিতে আয়োজন করা হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৪টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক বেগম আকতার কামাল। আলোচনায় থাকবেন ড. মাহবুব হাসান, ড. রহমান হাবিব, অধ্যাপক মোহাম্মদ আজম ও মো. সেলিম রেজা। বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হবে রবীন্দ্রসংগীত ও আবৃত্তি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ত্রয়োদশ সংসদের প্রথম বিল পাস, চাকরির বয়সসীমায় চূড়ান্ত সিদ্ধান্ত

    এপ্রিল 5, 2026
    অপরাধ

    নিরাপত্তার বেষ্টনী ঘেরা ক্যাম্পাস—তবু কেন ছায়া পড়ছে ভয় ও অনিরাপত্তার?

    এপ্রিল 5, 2026
    বাংলাদেশ

    অবৈধ গ্রেপ্তার-হেফাজত রোধে দরকার সমন্বিত সংস্কার

    এপ্রিল 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.