Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সুপ্রিমকোর্টের হেল্পলাইনে আইনি সেবা পেয়েছেন ৩ হাজার বিচারপ্রার্থী
    আইন আদালত

    সুপ্রিমকোর্টের হেল্পলাইনে আইনি সেবা পেয়েছেন ৩ হাজার বিচারপ্রার্থী

    নাহিদসেপ্টেম্বর 15, 2025Updated:সেপ্টেম্বর 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাংলাদেশ সুপ্রিম কোর্ট | ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সারা দেশ থেকে গত এক বছরে আইনি সেবা পেয়েছেন ৩ হাজার ৭২ জন বিচারপ্রার্থী। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নির্দেশক্রমে সুপ্রিম কোর্ট গত বছরের সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইন চালু করে। একইসঙ্গে হেল্পলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপ, অনলাইন অ্যাপ ও ইমেইল সার্ভিসও চালু কার হয়েছে। চালু করার পর থেকেই ৩১ আগস্ট পর্যন্ত সারা দেশ থেকে আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ দাখিল সংক্রান্ত মোট ৩ হাজার ৭২টি কল আসে।

    এর মধ্যে আইনি পরামর্শ সেবা গ্রহণে সারা দেশ থেকে ১ হাজার ৬৬৮ টি কল আসে, এছাড়া বিভিন্ন মামলার তথ্য জানতে চেয়ে ১ হাজার ১৫৭টি কল আসে। যার সবগুলো তথ্যই সেবাগ্রহীতাদের তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে।

    রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও শাখার কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান বিচারপতি বরাবর গত সেপ্টেম্বর মাস হতে আজ পর্যন্ত সর্বমোট ৬১টি অভিযোগ আসে।

    অভিযোগগুলো বাংলাদেশ সুপ্রিম কোর্টের এখতিয়ার বর্হিভূত হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট হেল্পলাইন কর্তৃক কি করণীয় সে বিষয়ে তাদের পরামর্শ প্রদান করা হয়। সুপ্রিম কোর্ট হেল্পলাইন আইনি সেবা প্রাপ্তির ক্ষেত্রে সমস্যাগুলো দূরীকরণের কার্যকর পদক্ষেপ রাখছে যা থেকে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে।

    শফিকুল ইসলাম বলেন, বিভিন্ন অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, বিলম্বে সেবা প্রাপ্তি, অসদাচরণ সম্পর্কিত ৮ মাসে মোট ১৮৬টি অভিযোগ আসে। যার মধ্যে বিলম্বে আইনি সেবা প্রাপ্তি সংক্রান্ত অভিযোগ ৯৬টি। যার সবগুলো সেবা নিশ্চিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতার মুখোমুখি করা হয়েছে।

    অবশিষ্ট ৯০টি অভিযোগ বিভিন্ন অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, অসদাচরণ সম্পর্কিত। যার মধ্যে হাইকোর্ট বিভাগের বিচারকদের বিরুদ্ধে ৫টি, জেলা আদালতের বিচারকের বিরুদ্ধে ৩২টি, আপিল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ১টি, হাইকোর্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ৬টি, জেলা আদালতের কর্মচারীদের বিরুদ্ধে ৩৭টি এবং আইনজীবীদের বিরুদ্ধে ৯টি অভিযোগ পাওয়া যায়। এই বিষয়ে ব্যবস্থাগ্রহণের জন্য ইতোমধ্যে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

    উল্লেখ্য, সপ্তাহে ৫ দিন (রবিবার-বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হেল্পলাইন নম্বর খোলা থাকে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সাগরে নৌকাডুবি, বাবার মরদেহ তীরে আনলেন দুই ছেলে

    মার্চ 21, 2026
    আন্তর্জাতিক

    জ্বালানি সংকটে বিশ্ব, দীর্ঘ প্রস্তুতির সুফল পাচ্ছে চীন

    মার্চ 21, 2026
    বাংলাদেশ

    বায়তুল মোকাররমে ঈদের জামাতে মুসল্লিদের ঢল

    মার্চ 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.