Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গ্রাহকের হিসাবে এক–দুই দিনের মধ্যে রেমিট্যান্স জমার নির্দেশ
    ব্যাংক

    গ্রাহকের হিসাবে এক–দুই দিনের মধ্যে রেমিট্যান্স জমার নির্দেশ

    মনিরুজ্জামানজানুয়ারি 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিদেশ থেকে পাঠানো প্রবাসী আয় বা রেমিট্যান্স একই দিন অথবা পরবর্তী কর্মদিবসে গ্রাহকের হিসাবে জমা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

    আজ বাংলাদেশ ব্যাংক জারি করা এক সার্কুলারের মাধ্যমে এ নির্দেশনা দেয়। তবে পুরোপুরি বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে আগামী ৩১ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

    নতুন নির্দেশনার আওতায় অনুমোদিত ডিলার বা এডি ব্যাংকগুলোকে ইনওয়ার্ড রেমিট্যান্সের বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপদ ইলেকট্রনিক মাধ্যমে গ্রাহককে জানাতে হবে। ব্যাংকিং সময়ের মধ্যে প্রাপ্ত রেমিট্যান্স একই কর্মদিবসে এবং ব্যাংকিং সময়ের পর পাওয়া রেমিট্যান্স পরবর্তী কর্মদিবসে গ্রাহকের হিসাবে জমা দিতে হবে।

    এ ছাড়া দ্রুত সেবা নিশ্চিত করতে স্ট্রেইট-থ্রু প্রসেসিং বা এসটিপি এবং ঝুঁকিভিত্তিক দ্রুততর প্রক্রিয়াকরণ পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রয়োজনীয় তথ্য পাওয়া গেলে কিছু নথি বা যাচাই প্রক্রিয়া বাকি থাকলেও গ্রাহকের হিসাবে অর্থ জমা করা যাবে। পরে বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। যেসব ক্ষেত্রে পোস্ট-ক্রেডিট রিভিউ সম্ভব নয়, সেসব ক্ষেত্রে অর্থ জমার আগে যাচাই শেষ করতে হবে। এ ধরনের লেনদেন সর্বোচ্চ তিন কর্মদিবসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

    সার্কুলারে পেমেন্ট ট্র্যাকিং ও স্বচ্ছতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইনওয়ার্ড রেমিট্যান্স গ্রহণ থেকে শুরু করে গ্রাহকের হিসাবে চূড়ান্তভাবে জমা পর্যন্ত পুরো প্রক্রিয়া অনুসরণে ইউনিক এন্ড-টু-এন্ড ট্রানজেকশন রেফারেন্স বা ইউইটিআর ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ডিজিটাল বৈদেশিক মুদ্রা প্ল্যাটফর্ম শক্তিশালী করার কথা বলা হয়েছে, যাতে ফরম সি এবং ফরম সি (আইসিটি) সংক্রান্ত প্রয়োজনীয়তা ধাপে ধাপে বাদ দেওয়া যায়।

    ঢাকায় কর্মরত একটি আন্তর্জাতিক ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এই উদ্যোগের ফলে করেসপনডেন্ট ব্যাংকগুলোর মধ্যে আস্থা বাড়বে। পাশাপাশি বৈশ্বিক পেমেন্ট নেটওয়ার্কে বাংলাদেশের সুনাম আরও শক্তিশালী হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    উত্তর আফ্রিকায় কীভাবে এলো স্পেনের ভূখণ্ড?

    আগস্ট 5, 2026
    ব্যাংক

    ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ব্যাংক

    আগস্ট 4, 2026
    ব্যাংক

    সন্দেহজনক লেনদেনে ন্যাশনাল ব্যাংকের ১৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব

    আগস্ট 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.