Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home»অর্থনীতি»অর্থনৈতিক কূটনীতি : আঞ্চলিক সংহতি ও বাংলাদেশের ভূমিকা
    অর্থনীতি

    অর্থনৈতিক কূটনীতি : আঞ্চলিক সংহতি ও বাংলাদেশের ভূমিকা

    এফ. আর. ইমরানডিসেম্বর 8, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অর্থনৈতিক কূটনীতি বলতে, একটি দেশ তার অর্থনৈতিক স্বার্থ হাসিলের জন্য অন্য দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখাকে বুঝায়। অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে সরকার বিভিন্ন দেশের সাথে চুক্তি সম্পাদন করে থাকে।

    অর্থনৈতিক কূটনীতির মূল লক্ষ্য হলো: বৈদেশিক বিনিয়োগ প্রসার, রপ্তানিবৃদ্ধি, আমদানি সহজ করা, ঋণ, সাহায্য, মুক্ত বাণিজ্য চুক্তি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করা। অর্থনৈতিক কূটনীতি অর্থনৈতিক নীতির বিষয়গুলির সাথে সম্পর্কিত। যেমন: বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) এর মত সংস্থাগুলোতে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে। অর্থনৈতিক কূটনীতিকরা বিদেশের অর্থনৈতিক নীতিগুলোর উপর নজরদারি রাখে, রিপোর্ট করে এবং কিভাবে তাদের সর্বোত্তমভাবে প্রভাবিত বা বাধ্য করা যায সে সম্পর্কে নিজ দেশের সরকারকে পরামর্শ দেয়।

    আর আঞ্চলিক সংহতি (Regional Integration) হলো একাধিক দেশের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক সহযোগিতার মাধ্যমে অভিন্ন লক্ষ্য অর্জনের প্রক্রিয়া। এটি কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নয় বরং কূটনৈতিক স্থিতিশীলতা এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের একটি শক্তিশালী মাধ্যম। বাংলাদেশের ভূ-কৌশলগত অবস্থান এবং অর্থনৈতিক উন্নয়নের প্রচেষ্টার ফলে আঞ্চলিক সংহতিতে এর ভূমিকা ক্রমশ: গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বাংলাদেশ আজ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সংযোগকারী একটি কেন্দ্রীয় স্থানে অবস্থান করছে। সড়ক, রেলপথ ও সমুদ্রপথের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    আঞ্চলিক সংহতি একটি কৌশল যেখানে নিকটবর্তী দেশগুলো তাদের অর্থনৈতিক, সামাজিক, সংস্কৃতিক ও রাজনৈতিক সম্পদের অভিন্ন ব্যবহার এবং উন্নয়নের লক্ষ্যে একত্রে কাজ করে।

    আঞ্চলিক সংহতির গুরুত্ব: আঞ্চলিক সংহতি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করে। আন্তঃদেশীয় বাণিজ্যের প্রসার এবং শুল্কমুক্ত নীতি অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে। প্রতিবেশী দেশগুলির মাঝে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে। রাজনৈতিক এবং সামরিক সহযোগিতার ফলে আঞ্চলিক শান্তি নিশ্চিত করে। পারস্পারিক কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করে। যেমন: জ্বালানি, অবকাঠামো এবং প্রযুক্তি ক্ষেত্রে উন্নত দেশগুলোর সঙ্গে অংশীদারিত্বের সুযোগ তৈরি হয়। তাছাড়া, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে আঞ্চলিক পর্যায়ে শিক্ষা, সাংস্কৃতি এবং মানবসম্পদ উন্নয়ন ত্বরান্বিত হয়।

    আঞ্চলিক সংহতির বিভিন্ন সংগঠন এবং বাংলাদেশের ভূমিকা-

    সার্ক (SAARC- South Asian Association for Regional Cooperation): দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে গঠিত আঞ্চলিক সংস্থা। এই সংস্থা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সহযোগিতা বাড়ানোর একটি প্ল্যাটফর্ম। সার্ক- এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ SAFTA (South Asian Free Trade Area)-এর মাধ্যমে বাণিজ্য সহযোগিতা বাড়াতে কাজ করছে। তবে ভারত-পাকিস্তান বিরোধের কারণে সার্ক এর কার্যক্রম অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছে।

    BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation): এটি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ সংস্থা। এর স্থায়ী সচিবালয় রাজধানী ঢাকায় অবস্থিত। যা বাংলাদেশকে সংস্থাটির কৌশলগত কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছে। বঙ্গোপসাগর অঞ্চলে সমুদ্র অর্থনীতি, জ্বালানি সহযোগিতা এবং বাণিজ্যিক করিডোর উন্নয়নে এই সংস্থার মাধ্যমে বাংলাদেশ ভূমিকা রাখছে।

    BBIN (Bangladesh, Bhutan, India, Nepal Initiative): এই ফোরাম আন্তঃদেশীয় পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ বাণিজ্যিক এবং পরিবহন ব্যবস্থাকে সহজতর করেছে। বিবিআইএন- এর মাধ্যমে রেলপথ, সড়কপথ এবং অভ্যন্তরীণ নৌপথে সংযোগ বাড়ানোর চেষ্টা চলছে।

    IORA (Indian Ocean Rim Association): এই সংগঠনটি ভারত মহাসাগর অঞ্চলে অর্থনৈতিক সহযোগিতার প্ল্যাটফর্ম। এর মাধ্যমে বঙ্গোপসাগরের সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নীল অর্থনীতি (Blue Economy)-তে বিনিয়োগ আকর্ষণ করে বাংলাদেশ সমুদ্র অর্থনীতি উন্নত করার লক্ষ্য নিয়েছে।

    চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI): চীনের এই সংস্থার উদ্যোগে অংশগ্রহণ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কর্ণফুলী টানেল এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উন্নয়ন চীনের BRI-এর সঙ্গে বাংলাদেশের সহযোগিতার উদাহরণ। এর মাধ্যমে বাংলাদেশ তার রপ্তানি খাতকে শক্তিশালী করতে সক্ষম হচ্ছে।

    চ্যালেঞ্জসমূহ: রাজনৈতিক সংকট ও আধিপত্য বিস্তার দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা এবং আঞ্চলিক সংহতির প্রক্রিয়াকে ধীরগতি করেছে। ফলে,বাণিজ্যে ভারসাম্যহীনতা বৃদ্ধি পাচ্ছে। বড় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে অসমতা দেখা যায়। অর্থনৈতিক অস্থিরতার কারণে অবকাঠামো উন্নয়নে ঘাটতি দেখা দিয়েছে। আধুনিক সড়ক ও যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ার কারণে বাংলাদেশ অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। তাছাড়া পরিবেশগত চ্যালেঞ্জ যেমন: অতি খরা-অতি বৃষ্টি এবং জলবায়ু পরিবর্তন আঞ্চলিক অর্থনীতিতে প্রভাব ফেলছে।

    বাংলাদেশের করণীয়: শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে ভারত, চীন এবং ASEAN-এর দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দেওয়া। অবকাঠামোর উন্নয়ন সাধন করে আন্তঃদেশীয় রেল, সড়ক এবং সমুদ্রপথ উন্নয়নের মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য বাড়ানো। অর্থনৈতিক উন্নতি ও দেশকে সমৃদ্ধশালী করার জন্য বিনিয়োগ আকর্ষণ করা। যেমন: নীল অর্থনীতি, তথ্যপ্রযুক্ত এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করা। শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক পর্যায়ে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা বিনিময়ের সুযোগ তৈরি করা। তাছাড়া, কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির মাধ্যমে BIMSTEC, BBIN এবং IORA-এর মাধ্যমে যৌথ প্রকল্প বাস্তবায়নে আরও সক্রিয় ভূমিকা পালন করা।

    আঞ্চলিক সংহতি বাংলাদেশের জন্য সম্ভাবনার একটি বৃহৎ ক্ষেত্র তৈরি করেছে। SAARC, BIMSTEC এবং BBIN-এর মতো সংগঠনের মাধ্যমে বাংলাদেশ তার বাণিজ্য সম্প্রসারণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সামুদ্রিক সম্পদের যথাযথ ব্যবহারে কাজ করছে। এই প্রচেষ্টাগুলো যদি সঠিকভাবে বাস্তবায়িত হয়, তবে বাংলাদেশ কেবল একটি উন্নয়নশীল দেশ হিসেবেই নয় বরং আঞ্চলিক সহযোগিতার একটি নেতৃত্বকারী শক্তি হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হতে পারবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

     স্বাস্থ্যখাতে মাথাপিছু ১০০ ডলারের প্রস্তাব এনডিএফের

    মে 22, 2026
    অর্থনীতি

    এনবিআর বিভাজন অধ্যাদেশ নিয়ে কমিটির বৈঠক ২৩ মে

    মে 22, 2026
    অর্থনীতি

    অর্থনৈতিক বাস্তবতায় বাজেটের পাঁচ দুশ্চিন্তা

    মে 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    অর্থনীতি জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.