সারা দেশজুড়ে আগামী ২৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিটের জন্য প্রতীকী ‘ব্ল্যাক-আউট’ পালিত হবে। এই কর্মসূচি গ্রহণ করেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল সোমবার (২৩ মার্চ) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সরকার জানিয়েছে, এই এক মিনিটের অন্ধকার দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের সেই বর্বর গণহত্যার স্মৃতিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। তবে নিরাপত্তা ও জরুরি সেবার কারণে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন: হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ কেন্দ্র, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং বাংলাদেশে থাকা বিদেশি দূতাবাসগুলো এই ব্ল্যাক-আউটের আওতায় থাকবেন না।

