Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » লুটপাট আর টাকা পাচারে অচল অবস্থায় ৮ ব্যাংক: পানিসম্পদ মন্ত্রী
    বাংলাদেশ

    লুটপাট আর টাকা পাচারে অচল অবস্থায় ৮ ব্যাংক: পানিসম্পদ মন্ত্রী

    মনিরুজ্জামানমার্চ 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    লক্ষ্মীপুরে জেলা পরিষদের নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের ব্যাংক খাতের সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, বিগত সরকারের সময়ে লুটপাট ও অর্থ পাচারের কারণে দেশের অন্তত ৭ থেকে ৮টি ব্যাংক কার্যত অচল হয়ে পড়েছে।

    আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি লক্ষ্মীপুর জেলা পরিষদের আটকে থাকা অর্থের বিষয়টিও তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, ইউনিয়ন ব্যাংকে প্রায় ১৫ কোটি টাকা আটকে আছে, যা আদৌ ফেরত পাওয়া যাবে কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি উল্লেখ করেন, এই পরিস্থিতি শুধু একটি ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দেশের আরও কয়েকটি ব্যাংক একই ধরনের সংকটে রয়েছে।

    মন্ত্রী বলেন, বর্তমান সময়ে দায়িত্ব নেওয়া সহজ নয়। এই পরিস্থিতি থেকে উত্তরণও চ্যালেঞ্জিং। এজন্য সবার সম্মিলিত আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

    বক্তব্যে উন্নয়ন প্রকল্প নিয়েও প্রশ্ন তোলেন এ্যানি চৌধুরী। তিনি দাবি করেন, গত বছরগুলোতে বাস্তবায়িত অনেক মেগা প্রকল্পের সুফল সাধারণ মানুষ পায়নি। তার মতে, কিছু প্রকল্প জরুরি হলেও অনেক প্রকল্পের ব্যয় অস্বাভাবিকভাবে বেড়েছে। তিনি অভিযোগ করেন, হাজার কোটি টাকার প্রকল্প কয়েকগুণ বেশি ব্যয়ে বাস্তবায়িত হয়েছে, যা বড় ধরনের দুর্নীতির ইঙ্গিত দেয়।

    দুর্নীতির বিষয়ে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, জেলা পরিষদ, পৌরসভা, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, সড়ক বিভাগ কিংবা এলজিইডি—যেখানেই অনিয়ম হোক না কেন, সংশ্লিষ্টদেরই দায় নিতে হবে। এ বিষয়ে সরকার সম্পূর্ণ অবগত এবং প্রধানমন্ত্রীও সতর্ক অবস্থানে রয়েছেন বলে জানান তিনি।

    তিনি আরও বলেন, কেউ দুর্নীতিতে জড়িত থাকলে তার পরিচয় বা অবস্থান বিবেচনা করা হবে না। প্রয়োজনে রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বর্তমান অবস্থানে আসার কথাও তুলে ধরেন তিনি।

    জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, রায়পুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ননী গোপাল ঘোষ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি শংকর মজুমদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার এবং লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেলসহ অনেকে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    হামের উপসর্গে আরও ১ মৃত্যুসহ মোট ৬৫৭, নতুন শনাক্ত ১ হাজারের বেশি

    জুন 16, 2026
    বাংলাদেশ

    সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের

    জুন 16, 2026
    বাংলাদেশ

    সুপ্রিম কোর্টে নথি ব্যবস্থাপনার স্বচ্ছতা চেয়ে রিট

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.