Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজধানীতে জ্বালানি সংকট, পাম্পে পাম্পে দীর্ঘ লাইন
    বাংলাদেশ

    রাজধানীতে জ্বালানি সংকট, পাম্পে পাম্পে দীর্ঘ লাইন

    হাসিব উজ জামানUpdated:মার্চ 25, 2026মার্চ 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীজুড়ে জ্বালানি সরবরাহে অস্থিরতা এখনো কাটেনি। বরং দিন গড়ানোর সঙ্গে সঙ্গে এই সংকট আরও প্রকট হয়ে উঠছে। অধিকাংশ পেট্রোল পাম্পে সরবরাহ বন্ধ থাকায় তেলের সন্ধানে এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটছেন সাধারণ মানুষ। আর যেসব পাম্প খোলা রয়েছে, সেগুলোর সামনে দেখা যাচ্ছে দীর্ঘ সারি—ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই ফিরছেন খালি হাতে।

    মঙ্গলবার (২৪ মার্চ) শহরের বিভিন্ন এলাকা ঘুরে একই চিত্র চোখে পড়েছে। হাইকোর্ট এলাকা, মতিঝিল, মালীবাগ, শান্তিনগর, পল্টন ও মুগদাসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বেশ কয়েকটি পাম্প সাময়িকভাবে বন্ধ রয়েছে। যেগুলো খোলা, সেখানে সকাল থেকেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বাস, ট্রাক, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি।

    অনেক চালক গাড়ির ভেতরেই অপেক্ষা করছেন। কেউ ক্লান্ত হয়ে চোখ লেগে আসছে, আবার কেউ ক্ষোভ প্রকাশ করছেন এই দীর্ঘ ভোগান্তি নিয়ে।

    মতিঝিলের একটি ফিলিং স্টেশনের সামনে লাইনে দাঁড়িয়ে থাকা চালক মামুনুল হক জানান, সকাল থেকেই অপেক্ষা করছেন। পাম্প কর্তৃপক্ষ বলছে বিকেলে তেল আসতে পারে, কিন্তু কখন পাওয়া যাবে, তা নিশ্চিত নয়।

    রাইড শেয়ারিং মোটরসাইকেল চালক বারেক হোসেনের কণ্ঠেও একই হতাশা। তিনি বলেন, এত দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে যে পরিমাণ তেল পাওয়া যাচ্ছে, তা দিয়ে ঠিকমতো কাজ চালানো সম্ভব হচ্ছে না। এতে তার আয়ও কমে যাচ্ছে।

    পাম্প সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরবরাহ ঘাটতির কারণেই এই সংকট তৈরি হয়েছে। চাহিদার তুলনায় অনেক কম জ্বালানি আসছে, ফলে বাধ্য হয়ে সীমিত আকারে বিক্রি করতে হচ্ছে। কিছু কিছু পাম্পে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে, যাতে অন্তত বেশি সংখ্যক মানুষ সামান্য হলেও জ্বালানি পেতে পারেন।

    শান্ত এলাকার একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনের ব্যবস্থাপক মো. বোরহান উদ্দিন বলেন, তাদের প্রতিদিন তিনটি ট্যাংকার জ্বালানি প্রয়োজন হলেও বর্তমানে একটি ট্যাংকারও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। ফলে সবার চাহিদা পূরণ করা অসম্ভব হয়ে পড়েছে।

    সব মিলিয়ে রাজধানীর জ্বালানি পরিস্থিতি এখন বেশ অস্থির। এ সংকট দীর্ঘ হলে পরিবহন খাতসহ দৈনন্দিন জীবনে এর বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    হামের উপসর্গে আরও ১ মৃত্যুসহ মোট ৬৫৭, নতুন শনাক্ত ১ হাজারের বেশি

    জুন 16, 2026
    বাংলাদেশ

    সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের

    জুন 16, 2026
    বাংলাদেশ

    সুপ্রিম কোর্টে নথি ব্যবস্থাপনার স্বচ্ছতা চেয়ে রিট

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.