Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কক্সবাজার সৈকতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ‘জুলাই যোদ্ধা’ খোরশেদ
    বাংলাদেশ

    কক্সবাজার সৈকতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ‘জুলাই যোদ্ধা’ খোরশেদ

    এফ. আর. ইমরানUpdated:মার্চ 25, 2026মার্চ 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কক্সবাজার শহরের সমুদ্রসৈকত এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খোরশেদ আলম নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) রাত প্রায় ১১টার দিকে কবিতা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে, যা স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে ওই এলাকায় অবস্থান করার সময় খোরশেদ আলমের ওপর হঠাৎ করে হামলা চালায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার পেট ও পায়ে আঘাতের চিহ্ন ছিল।

    নিহত খোরশেদ আলম কক্সবাজার সদর উপজেলার ইসুলুর ঘোনা এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে। মরদেহ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সময় তার সঙ্গে থাকা এক নারীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    এ ঘটনার পর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা হাসপাতাল এলাকায় জড়ো হন। স্থানীয় ছাত্রনেতারা অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে এবং আইনগত প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    হামের উপসর্গে আরও ১ মৃত্যুসহ মোট ৬৫৭, নতুন শনাক্ত ১ হাজারের বেশি

    জুন 16, 2026
    বাংলাদেশ

    সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের

    জুন 16, 2026
    বাংলাদেশ

    সুপ্রিম কোর্টে নথি ব্যবস্থাপনার স্বচ্ছতা চেয়ে রিট

    জুন 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.