Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গণপরিবহনে গতি নিয়ন্ত্রণে ‌ চালু হচ্ছে জিপিএস নজরদারি
    বাংলাদেশ

    গণপরিবহনে গতি নিয়ন্ত্রণে ‌ চালু হচ্ছে জিপিএস নজরদারি

    কাজি হেলালমার্চ 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে সব ধরনের গণপরিবহন ও বাণিজ্যিক যানবাহনে জিপিএস প্রযুক্তি চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে যানবাহনের গতি, অবস্থান এবং নিয়ম মেনে চলা হচ্ছে কি না—এসব বিষয় সহজে পর্যবেক্ষণ করা যাবে।

    আজ রবিবার (২৯ মার্চ ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, প্রথম ধাপে বাসসহ সব বাণিজ্যিক গাড়িতে জিপিএস ডিভাইস বসানো হবে। নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে তা স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে রেকর্ড হবে এবং সংশ্লিষ্ট গাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

    মন্ত্রী বলেন, এই প্রযুক্তির মাধ্যমে মাঝপথে যাত্রী ওঠানো, অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়ম কমানো সম্ভব হবে। পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহন শনাক্ত করাও সহজ হবে। কোনো গাড়ি ফিটনেস নবায়ন ছাড়া রাস্তায় চললে জিপিএস ডাটার সাহায্যে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে।

    এই উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও পুলিশ যৌথভাবে কাজ করবে বলে জানান তিনি। ইতোমধ্যে সিসি ক্যামেরা ও স্পিড ক্যামেরার মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে মামলা পরিচালনা শুরু হয়েছে, জিপিএস যুক্ত হলে এই ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

    ঈদযাত্রা প্রসঙ্গে মন্ত্রী জানান, প্রায় দেড় কোটি মানুষ নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছেছেন। তবে দুর্ঘটনা কমাতে যাত্রীদের আরও সচেতন হওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। এছাড়া ফেরি পারাপারে নিরাপত্তা জোরদারে নতুন নির্দেশনা দেওয়া হচ্ছে। যানবাহন ওঠানোর আগে যাত্রী নামানো বাধ্যতামূলক করা হবে এবং প্রয়োজন হলে নিরাপত্তা ব্যারিয়ার স্থাপন করা হবে। সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে সড়কে শৃঙ্খলা বৃদ্ধি পাবে এবং দুর্ঘটনা কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    জুলাই হামলায় জাবিতে শাস্তি ১৩ শিক্ষক-কর্মকর্তার, অব্যাহতি ৮ জনের

    জুন 16, 2026
    বাংলাদেশ

    অ্যামাজন-আলিবাবায় বাংলাদেশি পণ্য প্রদর্শনের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

    জুন 16, 2026
    বাংলাদেশ

    সরকারের তোষামোদ নয়, সত্য প্রকাশে গণমাধ্যমকে আহ্বান প্রধানমন্ত্রীর

    জুন 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.