প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) মহাপরিচালক (ডিজি) পদে দায়িত্ব পেয়েছেন নুরজাহান খানম। তিনি এর আগে অর্থ বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, নুরজাহান খানমকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে এবং জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
সরকারি নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় এই পদায়ন করা হয়েছে। নতুন দায়িত্বে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পালন করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

