Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কার্যক্রমে গতি আনতে বাড়তি বাজেট বরাদ্দ
    বাংলাদেশ

    সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কার্যক্রমে গতি আনতে বাড়তি বাজেট বরাদ্দ

    কাজি হেলালমার্চ 31, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করতে অতিরিক্ত অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে এই বরাদ্দ যুক্ত করা হয়েছে, যা স্কুলগুলোর বিভিন্ন জরুরি খাতে ব্যয় করা হবে।

    মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক আদেশে জানিয়েছে, এই অর্থ প্রশাসনিক খরচ, অবকাঠামো সংস্কার, প্রয়োজনীয় সরঞ্জাম কেনা এবং পূর্বের বকেয়া পরিশোধে ব্যবহার করা যাবে। বিশেষ করে ২০২২–২৩, ২০২৩–২৪ এবং ২০২৪–২৫ অর্থবছরের অনাদায়ী পাওনা এই বরাদ্দের আওতায় মেটানোর সুযোগ থাকবে।

    ব্যয়ের খাতগুলোর মধ্যে রয়েছে—প্রশাসনিক ব্যয়, জ্বালানি (পেট্রল, তেল ও লুব্রিকেন্ট), ভ্রমণ ও বদলি ভাতা, মুদ্রণ ও স্টেশনারি, সাধারণ সরবরাহ সামগ্রী এবং যন্ত্রপাতি ক্রয়।‌এছাড়া নতুন করে সরকারি হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা উত্তোলনের ক্ষেত্রে মাউশির পূর্বানুমোদন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ছুটি ব্যবস্থাপনায়ও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। অধীনস্থ কর্মীদের ছুটি প্রতিষ্ঠান প্রধান অনুমোদন করবেন, আর প্রতিষ্ঠান প্রধানদের ছুটি অনুমোদন দেবে সংশ্লিষ্ট অধিদপ্তর।

    অর্থ ব্যয়ের ক্ষেত্রে সব সরকারি নিয়ম-কানুন মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট কর্মকর্তা বা প্রতিষ্ঠান প্রধানকে ব্যক্তিগতভাবে দায় বহন করতে হবে বলে সতর্ক করা হয়েছে। এদিকে, বরাদ্দকৃত অর্থের কোনো অংশ অব্যবহৃত থাকলে তা আগামী ৩০ জুন ২০২৬-এর মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সরকারের তোষামোদ নয়, সত্য প্রকাশে গণমাধ্যমকে আহ্বান প্রধানমন্ত্রীর

    জুন 15, 2026
    বাংলাদেশ

    নারী-শিশু নির্যাতন ডিএনএ প্রোফাইলিংয়ে বড় অগ্রগতি, ৪১ হাজার নমুনা সম্পন্ন

    জুন 15, 2026
    বাংলাদেশ

    হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যুসহ মোট ৬৫৬, একদিনে হাসপাতালে ভর্তি ৯৫২ শিশু

    জুন 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.