বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন ২০২৬ আগামী ১৯ মে, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত বিশেষ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস (কাজল)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে ভোটের তারিখ চূড়ান্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেছেন বার কাউন্সিলের সচিব, জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল হোসেন শিকদার।
সভায় উপস্থিত ছিলেন ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এ.এস.এম বদরুল আনোয়ার, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, রিলিফ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম, রোল অ্যান্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মাইনুল আহসান, হাউজ কমিটির চেয়ারম্যান মো. মহসিন মিয়া, ল রিফর্ম কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন, সদস্য এ.টি.এম. ফয়েজ উদ্দিন, সিনিয়র অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান এবং অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম খান। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচিত তারিখে সারা দেশে আইনজীবীদের অংশগ্রহণে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

