Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, জুন 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজধানীতে শুরু হলো তরুণ বিজ্ঞানীদের দুই দিনের কংগ্রেস
    বাংলাদেশ

    রাজধানীতে শুরু হলো তরুণ বিজ্ঞানীদের দুই দিনের কংগ্রেস

    কাজি হেলালএপ্রিল 4, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ষষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস। শনিবার আগারগাঁওয়ের ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে এই আয়োজনের উদ্বোধন করা হয়। এতে দেশের বিভিন্ন প্রান্তের তরুণ গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তি নিয়ে তাদের কাজ ও সম্ভাবনা তুলে ধরছেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, তরুণদের অংশগ্রহণে এ ধরনের আয়োজন দেশের বৈজ্ঞানিক অগ্রগতিকে আরও গতিশীল করবে। সরকার জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে স্টেম শিক্ষা সম্প্রসারণ, গবেষণাকে বাস্তব প্রয়োগে রূপ দেওয়া এবং নতুন প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিচ্ছে।

    তরুণদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে দেশের উন্নয়নে নেতৃত্ব দিতে হলে গবেষণা ও উদ্ভাবনে মনোযোগী হতে হবে। বিদেশে উচ্চশিক্ষা নিয়ে অর্জিত জ্ঞান দেশের কাজে লাগানোর আহ্বানও জানান তিনি।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। তিনি জানান, দেশে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে একটি জাতীয় এআই ইনস্টিটিউট গঠনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ডেটা সুরক্ষা, ব্যবস্থাপনা এবং কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পে এআই ব্যবহারের জন্য সমন্বিত নীতিমালা তৈরির কাজ চলছে। ন্যানো প্রযুক্তি, বায়োটেকনোলজি ও সেমিকন্ডাক্টর খাতেও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

    বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা সমাজ ও কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আনছে, আর বাংলাদেশের তরুণ বিজ্ঞানীরাই এ পরিবর্তনের মূল চালিকা শক্তি।

    কংগ্রেসে বিভিন্ন সেমিনার, গবেষণা উপস্থাপনা, প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনীর আয়োজন রয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং প্রযুক্তি খাতের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ তরুণদের গবেষণায় আগ্রহ বাড়ায় এবং আন্তর্জাতিক মানের উদ্ভাবন তৈরি করতে সহায়ক ভূমিকা রাখে।

    উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. জেড এন তাহমিদা বেগম। স্বাগত বক্তব্য দেন কংগ্রেসের চেয়ারপারসন মেজর জেনারেল (অব.) প্রফেসর ড. এ এস এম মতিউর রহমান। অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন একাডেমির সেক্রেটারি প্রফেসর ড. ইয়ারুল কবির।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সরকারের তোষামোদ নয়, সত্য প্রকাশে গণমাধ্যমকে আহ্বান প্রধানমন্ত্রীর

    জুন 15, 2026
    বাংলাদেশ

    নারী-শিশু নির্যাতন ডিএনএ প্রোফাইলিংয়ে বড় অগ্রগতি, ৪১ হাজার নমুনা সম্পন্ন

    জুন 15, 2026
    বাংলাদেশ

    হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যুসহ মোট ৬৫৬, একদিনে হাসপাতালে ভর্তি ৯৫২ শিশু

    জুন 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.