Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, এপ্রিল 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বরিশালে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহতের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
    বাংলাদেশ

    বরিশালে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী নিহতের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

    কাজি হেলালএপ্রিল 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাহাদ সুমন, বরিশাল প্রতিবেদক—

    বরিশালে অটোরিকশার চাপায় স্কুলছাত্রী চৈতির মৃত্যুর প্রতিবাদে দোষী অটোচালককে গ্রেপ্তারপূর্বব দ্রুত বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে বিএম কলেজ সড়কের শের-ই-বাংলা বালিকা বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখা হয়। এতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।

    এসময় তিনি দোষী অটোচালককে দ্রুত গ্রেপ্তার করে স্কুলের সামনে হাজির করা হবে। পাশাপাশি নগরীর অবৈধ অটো চলাচল বন্ধ করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যান। এসময় প্রশাসক শিরীন নিজে ক্লাসে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

    এ সময় বরিশাল সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক শিরীন বলেন, চিকিৎসা অবহেলার কারণে চৈতির মৃত্যুর অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। চিকিৎসা সেবায় কোন গাফিলতি হলে দোষীদের ছাড় দেওয়া হবে না। যারা অবৈধ যানবাহন চলাচলের পক্ষে কথা বলেন, তাদের কাছে প্রশ্ন, স্কুল ছাত্রী চৈতিকে ফিরিয়ে দিতে পারবে কি তারা।

    স্থানীয়রা জানান, বুধবার স্কুল ছুটির পর চৈতি স্কুলের সামনের সড়ক পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। প্রথমে তাকে বরিশাল জেনারেল হাসপাতালে এবং পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃধবার (৮ এপ্রিল) গভীর রাতেই তার মৃত্যু হয়। স্থানীয়রা অভিযোগ করেন, নগরীর ওই সড়কে পূর্বেও একই ধরনের প্রাণহানি ঘটেছে। কিন্তু দোষীদের বিচার না হওয়ায় পুনরাবৃত্তি হচ্ছে।

    বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আল মামুন উল ইসলাম জানান, চৈতির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে শেবাচিম হাসপাতালের পরিচালককে ফোন করা হলে সাড়া না দেওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সাবেক স্পিকারের আটক প্রক্রিয়ার বিষয়ে আসকের তীব্র উদ্বেগ

    এপ্রিল 9, 2026
    বাংলাদেশ

    সারা দেশে অবৈধভাবে মজুদ করা ৪,৬৯,০৪২ লিটার জ্বালানি তেল উদ্ধার

    এপ্রিল 9, 2026
    বাংলাদেশ

    রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৮ মে

    এপ্রিল 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.