রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান-এর পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
আজ সোমবার (১৩ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা।
মন্ত্রণালয়ের বিচার শাখা-৪ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৯৬ অনুচ্ছেদের ৮ দফা অনুযায়ী হাইকোর্ট বিভাগের এই বিচারক রাষ্ট্রপতির উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে স্বেচ্ছায় পদত্যাগ করেন। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বিচারপতি মো. রেজাউল হাসানের ওই পদত্যাগপত্র রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন।

