Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ঈদ উপলক্ষে ৭২০ ট্রাকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি
    বাংলাদেশ

    ঈদ উপলক্ষে ৭২০ ট্রাকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি

    নিউজ ডেস্কUpdated:মে 10, 2026মে 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। কার্ডধারী পরিবারের পাশাপাশি এবার সারাদেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে খোলা বাজারে পণ্য বিক্রি করবে সংস্থাটি।

    আগামী ১১ মে থেকে ২১ মে পর্যন্ত (শুক্রবার ছাড়া) টানা ১০ দিন এই কার্যক্রম চলবে দেশের বিভিন্ন এলাকায়। টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঈদকে কেন্দ্র করে বাজারে চাপ কমানো এবং সাধারণ মানুষের জন্য ন্যায্যমূল্যে নিত্যপণ্য সহজলভ্য করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

    কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আগারগাঁও এলাকায় এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন।

    টিসিবির পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ট্রাকে দৈনিক গড়ে ৪০০ জনের কাছে পণ্য বিক্রি করা হবে। এতে মোট প্রায় ২৮.৮০ লাখ ভোক্তা উপকৃত হওয়ার আশা করা হচ্ছে। মোট প্রায় ১৩ হাজার ৯৩৯ টন পণ্য বিক্রি করা হবে এই সময়ের মধ্যে। এই ট্রাকসেলে সাধারণ মানুষ সরাসরি পণ্য কিনতে পারবেন।

    কোথায় কত ট্রাক থাকবে:
    ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় প্রতিদিন ৫০টি ট্রাক থাকবে। চট্টগ্রাম মহানগরী ও জেলায় থাকবে ২০টি ট্রাক। বাকি ৬টি বিভাগীয় শহর এবং সংশ্লিষ্ট জেলায় প্রতিটিতে ১৫টি করে ট্রাক পরিচালনা করা হবে। এছাড়া অবশিষ্ট ৫৬টি জেলায় থাকবে ১০টি করে ট্রাক।

    কোন পণ্য কত দামে: ট্রাকসেলের মাধ্যমে তিনটি প্রধান পণ্য বিক্রি করা হবে—ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল।

    • ভোজ্যতেল: ২ লিটার, প্রতি লিটার ১৩০ টাকা
    • চিনি: ১ কেজি, ৮০ টাকা
    • মসুর ডাল: ২ কেজি, প্রতি কেজি ৭০ টাকা

    সরকারি নির্দেশনা অনুযায়ী টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রমও চলমান থাকবে। ফলে একই সময়ে কার্ডধারী ও সাধারণ মানুষ—উভয় শ্রেণির জন্যই এই সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

    ঈদকে সামনে রেখে এ উদ্যোগকে বাজার স্থিতিশীল রাখার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ: আহত ৩০

    জুন 10, 2026
    বাংলাদেশ

    অনিয়মের নির্বাচন করলে সরকার মুখ থুবড়ে পড়বে : ব্যরিষ্টার শামীম

    জুন 10, 2026
    বাংলাদেশ

    স্বাস্থ্যখাতে দ্বিগুণ বাজেট, বদলে যাবে চিকিৎসাসেবা?

    জুন 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.