Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ হবে না: অর্থমন্ত্রী
    বাংলাদেশ

    আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ হবে না: অর্থমন্ত্রী

    নিউজ ডেস্কমে 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের আর্থিক খাতে কোনো ধরনের রাজনৈতিক নিয়োগ দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আর্থিক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখাই সরকারের দলীয় নীতি এবং এটি প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা।

    রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আজ সকালে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উদ্যোক্তা খাতে বিনিয়োগের জন্য প্রথম তহবিল ‘অঙ্কুর বাংলাদেশ তহবিল–১’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দেশের ৩৯টি বাণিজ্যিক ব্যাংক একত্রিত হয়ে প্রায় ৪২৫ কোটি টাকার এই তহবিল গঠন করেছে। বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান এই উদ্যোগে ভেঞ্চার ক্যাপিটাল কার্যক্রম শুরু করেছে।

    অনুষ্ঠানের প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে তরুণ উদ্যোক্তারা নতুন উদ্যোগ নিতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন অর্থায়ন ও জামানতের ক্ষেত্রে। নতুন এই তহবিল সেই বাধা দূর করতে সহায়তা করবে। তিনি আরও বলেন, দেশের আর্থিক খাত নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তবে আমরা ধীরে ধীরে সেই সংকট কাটিয়ে উঠছি। কিছুটা সময় লাগবে, কিন্তু আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, নগদবিহীন লেনদেন নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কথা শুনে আসছি। আগামী ৩০ জুনের পর বাণিজ্যিক কার্যক্রমে বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত কিউআর কোড ছাড়া অন্য কোনো ব্যবস্থা থাকবে না। তিনি নতুন এই তহবিলকে গ্রামীণ অর্থনীতিতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

    বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানির চেয়ারম্যান এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, এই প্রতিষ্ঠান শুধু একটি তহবিল নয়, এটি একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম। যা দেশের উদ্যোক্তাদের স্বপ্নকে সংগঠিত মূলধনের সঙ্গে যুক্ত করবে।

    তিনি আরও বলেন, ৩৯টি ব্যাংকের অংশগ্রহণ স্থানীয় আস্থা ও আন্তর্জাতিক ভেঞ্চার মানদণ্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে। এর মাধ্যমে উদ্যোক্তারা উন্নত অর্থায়ন, শক্তিশালী শাসনব্যবস্থা এবং বিদেশি বিনিয়োগ অংশীদারিত্বের সুযোগ পাবেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান আবদুল হাই সরকার। এতে বিভিন্ন ব্যাংকার ও আন্তর্জাতিক ভেঞ্চার ক্যাপিটাল খাতের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ: আহত ৩০

    জুন 10, 2026
    বাংলাদেশ

    অনিয়মের নির্বাচন করলে সরকার মুখ থুবড়ে পড়বে : ব্যরিষ্টার শামীম

    জুন 10, 2026
    বাংলাদেশ

    স্বাস্থ্যখাতে দ্বিগুণ বাজেট, বদলে যাবে চিকিৎসাসেবা?

    জুন 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.