ঢাকার আমিনবাজারের কাঁচা চামড়া বিক্রয়কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। আজ বৃহস্পতিবার এই পরিদর্শন অনুষ্ঠিত হয়। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।
কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ এবং বিপণন কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে কি না, তা সরেজমিনে পর্যবেক্ষণ করতেই মন্ত্রীর এই পরিদর্শন। পরিদর্শনকালে তিনি কাঁচা চামড়ার ক্রেতা, বিক্রেতা, আড়তদার এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তিনি বাজার পরিস্থিতি, দাম, সংরক্ষণ ব্যবস্থা এবং সামগ্রিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, কোরবানির মৌসুমে চামড়ার সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি আরও বলেন, চামড়াশিল্প দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত। তাই সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
খন্দকার আবদুল মুক্তাদির আরও বলেন, কোনো ধরনের অব্যবস্থাপনা, সিন্ডিকেট বা চামড়ার অপচয় যেন না ঘটে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। মাঠপর্যায়ে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

