Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুন 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সরকার চামড়ার দাম বেঁধে দিলেও মিলছে না ন্যায্য মূল্য
    বাংলাদেশ

    সরকার চামড়ার দাম বেঁধে দিলেও মিলছে না ন্যায্য মূল্য

    মনিরুজ্জামানUpdated:মে 29, 2026মে 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কোরবানির ঈদ ঘিরে শরীয়তপুরে এখন চলছে পশুর চামড়া সংরক্ষণের ব্যস্ততা। বিভিন্ন এলাকায় সংগ্রহ করা চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণ করছেন ব্যবসায়ীরা। তবে এই ব্যস্ততার মাঝেও চামড়া ব্যবসায়ীদের মুখে নেই স্বস্তি। বাজারে দাম কমে যাওয়ায় লোকসানের আশঙ্কায় তারা হতাশ হয়ে পড়েছেন।

    স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, সরকার চামড়ার দাম নির্ধারণ করলেও বাস্তবে সেই দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না। ফলে খুচরা পর্যায়ের সংগ্রহকারীরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন।

    জানা গেছে, শরীয়তপুরের বিভিন্ন এলাকায় বর্তমানে গরুর চামড়া বিক্রি হচ্ছে মাত্র ৩০০ থেকে ৫০০ টাকায়। অথচ কয়েক বছর আগেও একই ধরনের চামড়া ৮০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হতো। বাজারে এমন মূল্যপতনে ব্যবসায়ীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

    সরকার এবার ঢাকার বাইরে লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৫২ থেকে ৫৬ টাকা এবং খাসির চামড়ার দাম ২০ থেকে ২৫ টাকা নির্ধারণ করেছে। কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ, ঘোষিত সেই মূল্য মাঠপর্যায়ে কার্যকর হচ্ছে না। তাদের মতে, কাগজে দাম নির্ধারণ করা হলেও বাজার নিয়ন্ত্রণে কার্যকর নজরদারির অভাব রয়েছে।

    শরীয়তপুর পৌরসভার ঋষিপাড়া এলাকার একটি গোডাউনের সামনে কয়েকজন ব্যবসায়ী জানান, চামড়া সংগ্রহ, পরিবহন এবং লবণজাতকরণে খরচ আগের তুলনায় বেড়েছে। কিন্তু বিক্রির সময় ন্যায্য মূল্য না পাওয়ায় ব্যবসা চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ছে।

    স্থানীয় ব্যবসায়ী আব্দুল মালেক বলেন, চামড়া কিনে সংরক্ষণ করতে বাড়তি খরচ হচ্ছে। কিন্তু বাজারে কাঙ্ক্ষিত দাম নেই। সরকার নির্ধারিত মূল্য নিশ্চিত না হলে এই ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে।

    আরেক ব্যবসায়ী জানান, আগে কোরবানির মৌসুমে চামড়া ব্যবসায় লাভের সুযোগ থাকলেও এখন লোকসানের ভয়েই অনেকে চামড়া কিনতে আগ্রহ হারিয়ে ফেলছেন। ব্যবসায়ীরা বাজার স্থিতিশীল রাখতে সরকারের কার্যকর তদারকি ও মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বাংলাদেশে গোপনীয়তা কতটা সুরক্ষিত

    জুন 10, 2026
    বাংলাদেশ

    এক মাসে ১৭৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

    জুন 10, 2026
    বাংলাদেশ

    হাম মোকাবিলায় ইউনিসেফ থেকে ৪১২ কোটি টাকার টিকা কিনছে সরকার

    জুন 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.