Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, জুন 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এক মাসে ধর্ষণের ঘটনা বেড়েছে ৪৪ শতাংশ
    বাংলাদেশ

    এক মাসে ধর্ষণের ঘটনা বেড়েছে ৪৪ শতাংশ

    মনিরুজ্জামানUpdated:মে 31, 2026মে 31, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা মে মাসে আরও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। সংস্থাটির সর্বশেষ জেন্ডারভিত্তিক সহিংসতা পর্যবেক্ষণ প্রতিবেদনে উঠে এসেছে, এক মাসের ব্যবধানে নির্যাতনের মোট ঘটনা ৩১২ থেকে বেড়ে ৩২৬-এ পৌঁছেছে।

    আজ রোববার (৩১ মে) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পর হত্যা, যৌন হয়রানি এবং আত্মহত্যার মতো ঘটনার সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে।

    তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে ধর্ষণের ঘটনা ছিল ৫৪টি। মে মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৮টিতে, যা প্রায় ৪৪ শতাংশ বৃদ্ধি। একই সময়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ১৪ থেকে বেড়ে ১৬টি হয়েছে। ধর্ষণের পর হত্যার ঘটনা ২ থেকে বেড়ে ৬টিতে পৌঁছেছে। যৌন হয়রানির ঘটনাও ১৭ থেকে বেড়ে ১৮টি হয়েছে।

    এমএসএফ বলছে, নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতার এই ঊর্ধ্বগতি দেশের সামাজিক নিরাপত্তা, বিচারপ্রক্রিয়ার কার্যকারিতা এবং আইন প্রয়োগের সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করছে। একই সঙ্গে এটি সমাজে নারী ও শিশুদের ঝুঁকিপূর্ণ অবস্থান আরও স্পষ্ট করে তুলছে।

    প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মে মাসে অনলাইন জুয়া ও মাদকসংক্রান্ত অপরাধ নতুন ধরনের উদ্বেগ হিসেবে সামনে এসেছে। অনলাইন জুয়া সংশ্লিষ্ট ঘটনায় একজনের মৃত্যুর পাশাপাশি পাঁচজনকে গ্রেফতারের তথ্য পাওয়া গেছে।

    অন্যদিকে মাদকসংক্রান্ত বিভিন্ন ঘটনায় চারজন নিহত, ১৯ জন আহত এবং ১৫ জন আটক হয়েছেন। এছাড়া পুলিশের সঙ্গে সংঘর্ষের দুটি ঘটনা এবং মাদক ব্যবসার সঙ্গে পুলিশের সম্পৃক্ততার তিনটি অভিযোগও প্রতিবেদনে স্থান পেয়েছে।

    এমএসএফের নির্বাহী সারসংক্ষেপে বলা হয়েছে, নারী ও শিশু নির্যাতনের ধরন এখন আগের তুলনায় আরও জটিল ও বহুমাত্রিক হয়ে উঠছে। কিছু ক্ষেত্রে প্রকাশ্য সহিংসতা কমলেও যৌন সহিংসতা, ডিজিটাল অপরাধ এবং সামাজিক অবক্ষয়ের নানা সূচক বাড়ছে, যা সামগ্রিক পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বাংলাদেশে গোপনীয়তা কতটা সুরক্ষিত

    জুন 10, 2026
    বাংলাদেশ

    এক মাসে ১৭৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

    জুন 10, 2026
    বাংলাদেশ

    হাম মোকাবিলায় ইউনিসেফ থেকে ৪১২ কোটি টাকার টিকা কিনছে সরকার

    জুন 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.