Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পরিবেশভিত্তিক বৃক্ষরোপণে জোর প্রধানমন্ত্রীর
    বাংলাদেশ

    পরিবেশভিত্তিক বৃক্ষরোপণে জোর প্রধানমন্ত্রীর

    নিউজ ডেস্কজুন 6, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    স্থানীয় পরিবেশ ও মাটির ধরন অনুযায়ী পরিকল্পিত বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের সব অঞ্চলের মাটি ও জলবায়ুর বৈশিষ্ট্য এক নয়। তাই একই ধরনের গাছ সব এলাকায় না লাগিয়ে পরিবেশ অনুযায়ী উপযুক্ত গাছ নির্বাচন করা জরুরি।

    শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃক্ষরোপণ কার্যক্রম–সংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

    সভায় প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঋতুচক্রে বড় ধরনের পরিবর্তন দেখা দিচ্ছে। আগে নির্দিষ্ট সময়ে বৃষ্টি হলেও এখন সেই স্বাভাবিকতা ব্যাহত হচ্ছে। বনাঞ্চল ধ্বংস ও গাছপালা কমে যাওয়াকে তিনি এ পরিস্থিতির অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন।

    তিনি আরও বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণ কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। পরিকল্পিতভাবে গাছ লাগানো হলে পরিবেশগত ভারসাম্য রক্ষা সহজ হবে এবং গাছের বেঁচে থাকার হারও বাড়বে।

    সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছে বলে সভায় জানানো হয়। এই কর্মসূচি বাস্তবায়নের বিস্তারিত কৌশল নিয়েও আলোচনা হয়। ১৪ জুন কক্সবাজারের ডুলাহাজারায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হবে।

    সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, পরিকল্পিত এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষার পাশাপাশি জলবায়ু সহনশীলতা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে সবুজ আচ্ছাদন বৃদ্ধি পাবে।

    এ ছাড়া সভায় স্থানীয় প্রজাতির গাছ নির্বাচন, মাটির ধরন অনুযায়ী পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে, সঠিক পরিকল্পনায় বৃক্ষরোপণ করা হলে পরিবেশগত সুফল অনেক গুণ বাড়বে।

    সব মিলিয়ে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বৃক্ষরোপণকে আরও বৈজ্ঞানিক ও পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    আগামী অর্থবছরে সরকারের ৪ লাখ কোটি টাকা ঋণ পরিশোধের পূর্বাভাস

    জুন 15, 2026
    বাংলাদেশ

    হলফনামা বিতর্কে হান্নান মাসউদের এমপি পদ বাতিল হচ্ছে?

    জুন 15, 2026
    বাংলাদেশ

    পিকআপ চাঁপা দিয়ে হত্যার পরিকল্পনা করা হয় আরিফকে, অতঃপর…

    জুন 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.