Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মে 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দায়িত্ব নিলেন চট্টগ্রাম সিটির নবনির্বাচিত মেয়র ডা. শাহাদাত
    বাংলাদেশ

    দায়িত্ব নিলেন চট্টগ্রাম সিটির নবনির্বাচিত মেয়র ডা. শাহাদাত

    এফ. আর. ইমরানUpdated:মে 17, 2025নভেম্বর 3, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র ডা. শাহাদাত হোসেন আজ শপথ নিলেন। ঢাকার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এই শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ। তাঁর সঞ্চালনায় মেয়র শপথ বাক্য পাঠ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নজরুল ইসলামসহ বিভিন্ন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব।

    শপথ গ্রহণ অনুষ্ঠানের পর উপদেষ্টা হাসান আরিফ নবনির্বাচিত মেয়রকে অভিনন্দন জানিয়ে বলেন, “চট্টগ্রাম হলো বাংলাদেশের অন্যতম বৃহৎ শহর এবং দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে আমরা এই শহরকে গ্রিন সিটি, ক্লিন সিটি এবং জলাবদ্ধতামুক্ত নগরী হিসেবে দেখতে চাই। তাঁর প্রতি আমাদের প্রত্যাশা, তিনি ছাত্র-জনতার আত্মত্যাগের আদর্শকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথপ্রদর্শক হবেন।”

    ডা. শাহাদাত হোসেন তাঁর শপথ গ্রহণের পর গণমাধ্যমের সাথে কথা বলার সময় চট্টগ্রাম নগরবাসীর জন্য তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন,

    “চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এই শহরের অবকাঠামোগত উন্নয়ন সারা দেশের উন্নয়নে প্রভাব ফেলবে।

    তিনি আরো বলেন- আমার ইশতেহার অনুযায়ী, গ্রিন সিটি, ক্লিন সিটি এবং স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তোলার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এ কাজের জন্য নগরবাসীর সার্বিক সহযোগিতা চাই।”

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী হিসেবে জয়ী হওয়ার পর বিজ্ঞ নির্বাচনী ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা জজ আদালতের আদেশে ডা. শাহাদাতকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে বাংলাদেশ নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। সরকারি নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    হাছান–নওফেলসহ ১৭ আসামির জন্য রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগের নির্দেশ

    মে 13, 2026
    বাংলাদেশ

    ঈদের ছুটিতে কাস্টম ও ব্যাংক খোলা রাখার দাবি

    মে 13, 2026
    বাংলাদেশ

    বাংলাদেশকে ৩ লাখ ৮৩ হাজার পোলিও টিকা দিলো সিনোভ্যাক

    মে 13, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.