Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব
    বাংলাদেশ

    মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব

    নিউজ ডেস্কআগস্ট 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়বিচার, সহমর্মিতা, ক্ষমাশীলতা ও মানবিক আদর্শ অনুসরণের মধ্য দিয়েই ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রকৃত মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।

    বাণীতে তিনি বলেন, মানবসভ্যতার ইতিহাসে মহানবী (সা.)-এর আগমন এক অসাধারণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা। তার আবির্ভাবের মধ্য দিয়েই মানুষ সত্য ও আলোর পথের সন্ধান পায়। একত্ববাদের দিকে মানুষকে আহ্বান জানানোর পাশাপাশি তিনি সততা, ন্যায়পরায়ণতা, সাম্য, ভ্রাতৃত্ব ও শান্তির শিক্ষা দিয়ে গেছেন, যা আজও সমগ্র মানবজাতির জন্য পথপ্রদর্শক হয়ে আছে।

    এ উপলক্ষে দেশের ধর্মপ্রাণ মুসলমান তথা বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন তিনি, যিনি মানবজাতির কল্যাণের জন্য সর্বশেষ নবী হিসেবে হজরত মুহাম্মদ (সা.)-কে পাঠিয়েছেন।

    তিনি স্মরণ করিয়ে দেন, পবিত্র কুরআনে আল্লাহতায়ালা মহানবী (সা.)-এর জীবনকে উত্তম আদর্শ হিসেবে উল্লেখ করেছেন। তার জীবনযাপন ছিল কুরআনের শিক্ষার বাস্তব প্রতিফলন—সততা, বিশ্বস্ততা, ন্যায়বিচার, ক্ষমা, সহনশীলতা ও পরোপকারিতার অনন্য নিদর্শন। এই আদর্শে আল্লাহর প্রতি আনুগত্যের পাশাপাশি মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের শিক্ষাও পাওয়া যায় বলে মন্তব্য করেন তিনি।

    প্রধানমন্ত্রী বলেন, জাতি, বর্ণ, গোত্র বা ভাষার ভেদাভেদ অতিক্রম করে মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়েছিলেন মহানবী (সা.)। এতিম, দরিদ্র ও বঞ্চিত মানুষের প্রতি সহমর্মী হওয়ার শিক্ষা দিয়েছেন তিনি, পাশাপাশি নারী, শিশু ও সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায়ও দিয়েছেন বিশেষ গুরুত্ব। তার এই শিক্ষা মানুষে মানুষে বিভেদ নয় বরং ভ্রাতৃত্ব ও পারস্পরিক দায়িত্ববোধের বন্ধনকে মজবুত করে বলে মত দেন তিনি।

    বর্তমান বিশ্ব পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ, সংঘাত, বৈষম্য ও অসহিষ্ণুতার কারণে বিশ্বজুড়ে মানুষের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এমন প্রেক্ষাপটে মহানবী (সা.)-এর শান্তি ও মানবিকতার শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন তিনি এবং বলেন, তার আদর্শ অনুসরণেই একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব।

    তরুণ প্রজন্মের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, দেশের ভবিষ্যৎ এই তরুণদেরই হাতে। মাদক, সন্ত্রাস ও উগ্রতার পথ থেকে তাদের দূরে রেখে জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমের চেতনায় গড়ে তুলতে মহানবী (সা.)-এর আদর্শ হতে পারে বড় প্রেরণা। এই আদর্শ তরুণদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে এবং সমাজের প্রতি দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন তিনি।

    তিনি আরও বলেন, মহানবী (সা.)-এর শিক্ষা কেবল ধর্মীয় জীবনের জন্য নয়, বরং মানবিক ও নৈতিক মূল্যবোধ গঠনেও গভীর তাৎপর্যপূর্ণ। ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সামাজিক আচরণে এই আদর্শ ধারণ করে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বাড়ানোর মধ্য দিয়েই একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

    বাণীর শেষাংশে তিনি প্রার্থনা করেন, যেন সবাই মহানবী (সা.)-এর জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণ করার তাওফিক পান এবং দেশে তথা বিশ্বজুড়ে শান্তি, ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠিত হয়। পবিত্র এই দিনে দেশবাসী ও বিশ্বের সব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    ‘কে কোন দলের, তা দেখে গুমের বিচার হবে না’

    আগস্ট 26, 2026
    আইন আদালত

    কোচিং বাণিজ্যে জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের ‘না’

    আগস্ট 26, 2026
    বাংলাদেশ

    ঢাকা ওয়াসার নতুন এমডি ড. মো. মনিরুজ্জামান

    আগস্ট 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.