রাজশাহীর নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুলাল মাদ্রাসা এলাকার আরিফ হাওলাদার, বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার শিবপুর গ্রামের আরিফ হোসেন, পটুয়াখালী সদর উপজেলার বতলবুনিয়া গ্রামের মোস্তফা খাঁন, ঝালুকাটি জেলার রাজাপুর উপজেলার কেওয়াতা গ্রামের রফিকুল ইসলাম ও ফেরদৌস হাওলাদার।
তথ্যমতে- নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, গ্রেফতারকৃতরা রাজশাহী থেকে আলু কিনতে একটি যাত্রীবাহী বাসে রংপুর যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ শনিবার দুপুরে চাঁদপুর এলাকায় ওই যাত্রীবাসে তল্লাশি চালায়। এসময় তাদের কাছে থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা উদ্ধার করে।
পুলিশ সুপার আরো বলেন, জিজ্ঞাবাদ করে জাল টাকার কারখানার সন্ধান করা হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

