Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, নভে. 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গ্রামীণ সড়ক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ৬৫০০ কোটি টাকার দুই প্রকল্প সরকারের
    বাংলাদেশ

    গ্রামীণ সড়ক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে ৬৫০০ কোটি টাকার দুই প্রকল্প সরকারের

    নিউজ ডেস্কনভেম্বর 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গ্রামীণ যোগাযোগ ও সামাজিক অবকাঠামো উন্নয়নে প্রায় ৬ হাজার ৫০০ কোটি টাকার দুটি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এসব প্রকল্পের জন্য অর্থ বরাদ্দও দেওয়া হয়েছে। গত ৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্প দুটি অনুমোদন পায়।

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্প দুটি বাস্তবায়ন করবে। এর একটি সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এসআইডিপি), অন্যটি অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (আইআরআইডিপি-৩)। প্রত্যন্ত অঞ্চলের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন এবং গ্রামীণ সড়কের নির্মাণ ও রক্ষণাবেক্ষণে প্রকল্প দুটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

    সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ রাখা হয়েছে। আর আইআরআইডিপি-৩ প্রকল্পে প্রতিটি সংসদীয় আসনের জন্য বরাদ্দ ১০ কোটি টাকা করে।

    প্রকল্প ব্রিফ অনুযায়ী, সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২ হাজার ৫৬৫ কোটি ৫৯ লাখ টাকা। প্রকল্পটির বাস্তবায়নকাল ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত। সিটি করপোরেশনসহ দেশের সব এলাকায় এটি বাস্তবায়িত হবে। এর আওতায় প্রায় ৫৩ হাজার ডিপিপিভুক্ত স্কিম অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

    এই প্রকল্পে মসজিদ, মন্দির, ঈদগাহ, কবরস্থান, প্যাগোডা, গুরুদুয়ারা, শ্মশান ও গির্জার উন্নয়ন করা হবে। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামো ভালো হলে স্থানীয় পর্যায়ে মানুষের সুযোগ-সুবিধা বাড়বে, এটিই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

    প্রকল্প ব্রিফে আরও বলা হয়েছে, প্রতিটি সংসদীয় আসনের অধীন ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের ওয়ার্ডপ্রতি ৩০ লাখ টাকা ধরে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করা হয়েছে। একনেকে অনুমোদন পাওয়ায় এখন সংসদ সদস্যদের আধা-সরকারি পত্র বা ডিও লেটারের ভিত্তিতে অগ্রাধিকার বিবেচনায় এই অর্থ ব্যয় করা যাবে।

    অন্যদিকে আইআরআইডিপি-৩ প্রকল্পের তৃতীয় সংশোধনীর আওতায় প্রতিটি সংসদীয় আসনের জন্য ১০ কোটি টাকা করে দেওয়া হয়েছে। এই অর্থে গ্রামীণ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ ও উন্নয়ন, সেতু ও কালভার্ট নির্মাণ এবং বিদ্যমান সড়কের রক্ষণাবেক্ষণসহ নানা কাজ হবে।

    গ্রামীণ যোগাযোগ নেটওয়ার্ক উন্নয়নে প্রকল্পের আওতায় ১৫৭ দশমিক ২৫ কিলোমিটার উপজেলা সড়ক এবং ৮৩৩ দশমিক ৯০ কিলোমিটার ইউনিয়ন সড়ক উন্নয়ন করা হবে। এ ছাড়া ৭ হাজার ৯৮৪ দশমিক ৬০ কিলোমিটার গ্রামীণ সড়কের উন্নয়ন, ৮৯৬ দশমিক ১৬ কিলোমিটার গ্রামীণ সড়কের রক্ষণাবেক্ষণ এবং গ্রামীণ সড়কে ১২ হাজার ৭৪ দশমিক ১৪ মিটার অবকাঠামো নির্মাণ করা হবে। পাশাপাশি ৮০টি হাটবাজারের অবকাঠামো উন্নয়ন এবং ৩ হাজার কিলোমিটার সড়কের পাশে বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে।

    এই পল্লী অবকাঠামো প্রকল্প ২০২০ সালের জুনে অনুমোদনের সময় ব্যয় ধরা হয়েছিল ৬ হাজার ৪৭৬ কোটি ৬৫ লাখ টাকা। তখন বাস্তবায়নের সময়সীমা ছিল ওই বছরের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত। প্রথম সংশোধনীতে ব্যয় সামান্য বাড়িয়ে করা হয় ৬ হাজার ৫২৬ কোটি ৫৫ লাখ টাকা এবং মেয়াদ বাড়ানো হয় ২০২৬ সালের জুন পর্যন্ত। দ্বিতীয় সংশোধনীতে ব্যয় অপরিবর্তিত রেখে মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ২০২৭ সালের জুন করা হয়।

    প্রকল্পের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, গ্রামীণ যোগাযোগ উন্নত করে কৃষি ও অকৃষি পণ্যের উৎপাদন ব্যয় কমানো, বাজারজাত সহজ করা এবং পল্লি অঞ্চলের মাথাপিছু আয় বাড়ানো। প্রত্যন্ত গ্রামকে কাছের গ্রোথ সেন্টার, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপজেলা ও জেলা সদরের সঙ্গে যুক্ত করা এবং স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থান তৈরির কথাও বলা হয়েছে।

    প্রকল্প দুটির বাস্তবায়ন সঠিকভাবে হলে গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নত হবে এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত সক্ষমতা বাড়বে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস ও সামাজিক সম্প্রীতি জোরদারেও এটি ভূমিকা রাখতে পারে। তবে ডিও লেটারের ভিত্তিতে অর্থ ব্যয়ের বিষয়টি থাকায় অগ্রাধিকার নির্ধারণ ও বাস্তবায়নে স্বচ্ছতা কতটা নিশ্চিত হয়, সেটিও নজরে থাকবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ধর্ম

    জেদ্দায় হজ চুক্তি সই, ২০২৭ সালে হজে যেতে পারবেন ৮৩ হাজার ৫০০ জন

    নভেম্বর 10, 2026
    অর্থনীতি

    নভেম্বরের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার কোটি টাকা

    নভেম্বর 10, 2026
    অর্থনীতি

    নতুন পে স্কেলে নিম্ন গ্রেডে বেশি বেতন, কমিটি গঠন!

    নভেম্বর 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.