Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, নভে. 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, উজবেক প্রেসিডেন্ট ও চীনা ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক
    বাংলাদেশ

    কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, উজবেক প্রেসিডেন্ট ও চীনা ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক

    নিউজ ডেস্কনভেম্বর 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, স্থানীয় সময় আজ বুধবার সকাল ১০টা ১০ মিনিটে তিনি আনতালিয়ার আনতালিয়া এক্সিবিশন সেন্টারে সম্মেলনস্থলে পৌঁছান। সম্মেলনে সভাপতিত্ব করছেন তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম। তিনি প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

    কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। এরপর তিনি জিরো ওয়েস্ট গোলটেবিল বৈঠকে যোগ দেবেন। সম্মেলনের ফাঁকে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে পৃথক বৈঠক করার কথা রয়েছে তাঁর। সন্ধ্যায় সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের আয়োজিত নৈশভোজেও যোগ দেবেন তিনি।

    তিন দিনের এই সফরে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও অন্য সফরসঙ্গীদের নিয়ে গতকাল মঙ্গলবার আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। পৌঁছানোর পর মঙ্গলবারই এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়। এ ছাড়া রোহিঙ্গা সংকট, জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থের নানা বিষয়েও আলোচনা করেন দুই নেতা।

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠক দুই দেশের উষ্ণ সম্পর্কেরই প্রতিফলন। দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে তারেক রহমানের প্রচেষ্টার ছাপও এতে দেখা যায় বলে মন্তব্য করেন তিনি।

    জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ গত সোমবার আনুষ্ঠানিকভাবে আনতালিয়ায় শুরু হয়েছে। এটি চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এর অংশ হিসেবে ১১ ও ১২ নভেম্বর দুই দিন অনুষ্ঠিত হবে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন। আগামীকাল ১২ নভেম্বর সম্মেলনের একটি পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে তাঁর আরও কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।

    এই সফরে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন নিয়ে বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশা তুলে ধরবেন প্রধানমন্ত্রী। বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও আলোচনার আশা করা হচ্ছে।

    জলবায়ু ঝুঁকিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি হিসেবে বাংলাদেশের জন্য এই সম্মেলন গুরুত্বপূর্ণ। জলবায়ু অর্থায়ন ও ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ নিয়ে বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকে কী ধরনের অগ্রগতি আসে, সেদিকেই এখন নজর থাকবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সিলেট টি উদ্বোধনে বাংলাদেশে পর্তুগিজ রাজকুমারী মারিয়া ফ্রান্সিসকা

    নভেম্বর 18, 2026
    আন্তর্জাতিক

    গাজা: একটি অপূরণীয় মানবিক বিপর্যয়

    নভেম্বর 18, 2026
    বাংলাদেশ

    রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    নভেম্বর 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.