Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » জলবায়ু ঝুঁকির দেশে ঋণ নয়, অনুদান চাই: কপ-৩১ সম্মেলনে তারেক রহমান
    বাংলাদেশ

    জলবায়ু ঝুঁকির দেশে ঋণ নয়, অনুদান চাই: কপ-৩১ সম্মেলনে তারেক রহমান

    নিউজ ডেস্কনভেম্বর 12, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    তুরস্কের আন্টালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১-এ জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সংস্কারের দাবি তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, জলবায়ুর ঝুঁকিতে থাকা দেশগুলোর এখন আরও ঋণ নয়, প্রয়োজন অনুদান। একই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ দেওয়ার আহ্বান জানান তিনি।

    বৃহস্পতিবার ১২ নভেম্বর দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অবস্থান, সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নে সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ভাষণের শুরুতে সম্মেলন আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান তিনি। আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    তারেক রহমান বলেন, জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সহযোগিতা নিশ্চিত করতে হবে। তাঁর মতে, বিশ্বের বর্তমান জলবায়ু অর্থায়ন ব্যবস্থা এখনো অপ্রতুল এবং উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকারকে যথাযথভাবে বিবেচনায় নেয় না। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি বাংলাদেশের অর্থনীতিতে বড় বোঝা তৈরি করছে। এর সঙ্গে বাড়তি ঋণ পরিশোধের চাপ ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।

    ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে জ্বালানি রূপান্তরের জন্য কপ-৩১ সম্মেলনে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাবও দেন প্রধানমন্ত্রী।

    দেশের অভ্যন্তরীণ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত সরকার মনে করে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষা একে অন্যের পরিপূরক হিসেবে চলতে হবে। শিল্পায়ন ও উন্নয়নের প্রক্রিয়ায় প্রকৃতি রক্ষা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখাও জরুরি।

    জ্বালানি খাত নিয়ে প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য ঠিক করেছে সরকার। প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট জিরো নির্গমন অর্জনের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ কর প্রণোদনার সহায়তায় চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজ চলছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের উদ্যোগকেও উৎসাহ দিচ্ছে সরকার।

    সবুজ শিল্পায়নের প্রসঙ্গে তিনি বলেন, সরকার পরিবেশবান্ধব শিল্পকে উৎসাহিত করছে। দেশে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থার প্রসারে কাজ চলছে। পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহারও বাড়ানো হচ্ছে। কার্বন ট্রেডিংয়ের জন্য একটি জাতীয় কাঠামো তৈরির কাজও চলছে।

    পরিবেশ সংরক্ষণে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। পদ্মা ব্যারেজ ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের কাজও হচ্ছে। এসব উদ্যোগের লক্ষ্য জলাধারে পানি ধরে রাখা, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো। উপকূলীয় পুনরুদ্ধারকৃত জমিতে ম্যানগ্রোভ পুনরুদ্ধারের উদ্যোগও নেওয়া হয়েছে, যাতে স্থানীয় জনগোষ্ঠী সুরক্ষা পায় এবং জলবায়ু সহনশীলতা বাড়ে।

    সার্বিকভাবে প্রধানমন্ত্রীর বক্তব্যে দুটি বার্তা স্পষ্ট। একদিকে নবায়নযোগ্য জ্বালানি, সবুজ শিল্প ও পরিবেশ রক্ষার মাধ্যমে নিজেদের উদ্যোগ জোরদার করার অঙ্গীকার, অন্যদিকে ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণের বদলে অনুদানভিত্তিক ও অভিযোজনমুখী অর্থায়নের দাবি। এখন নজর থাকবে, কপ-৩১ সম্মেলনে এই প্রস্তাব ও দাবিগুলো কতটা গুরুত্ব পায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    শিক্ষা

    এসএসসি-এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা, উদ্বেগে আঁচল ফাউন্ডেশন

    নভেম্বর 12, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানের প্রযুক্তি ফাঁস কি চীনের প্রতিদ্বন্দ্বী জে-৩৫কে এগিয়ে দিচ্ছে?

    নভেম্বর 12, 2026
    বাংলাদেশ

    মিথ্যা ঘোষণায় প্যাকিং মেশিনের নামে সিগারেট তৈরির পূর্ণাঙ্গ প্লান্ট আমদানি, চট্টগ্রাম বন্দরে জব্দ

    নভেম্বর 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.