Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন বাড়ল প্রায় ১৩৮ শতাংশ
    বাংলাদেশ

    সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন বাড়ল প্রায় ১৩৮ শতাংশ

    হাসিব উজ জামাননভেম্বর 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামোয় সাধারণ সৈনিকদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। আগে যেখানে একজন সদস্যের সর্বনিম্ন মূল বেতন ছিল ৯ হাজার টাকা, নতুন কাঠামোয় তা নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৪০০ টাকা। অর্থাৎ সর্বনিম্ন পর্যায়ে বেতন বেড়েছে ১৩৭ দশমিক ৭৮ শতাংশ। পর্যায়ক্রমিক বেতন বৃদ্ধির মাধ্যমে এই অঙ্ক সর্বোচ্চ ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারবে।

    অন্যদিকে, বাহিনীপ্রধানদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। আগে এই বেতন ছিল ৮৬ হাজার টাকা। ফলে তাঁদের মূল বেতনও দ্বিগুণ হয়েছে।

    জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর ‘যৌথ বাহিনী নির্দেশাবলি ০১/২০২৬’ জারি করা হয়। প্রকাশিত গেজেটে সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদে নতুন বেতন নির্ধারণের বিষয়টি উঠে এসেছে। এর আগে ২০১৬ সালে জারি করা নির্দেশনার ভিত্তিতে সামরিক বাহিনীর সদস্যদের বেতন-ভাতা পরিচালিত হতো। এবারও মূলত আগের কাঠামোর ধারাবাহিকতা বজায় রেখে নতুন বেতন নির্ধারণ করা হয়েছে।

    নতুন নির্দেশনা অনুযায়ী, ল্যান্স করপোরালের প্রারম্ভিক মূল বেতন ২৩ হাজার ৫০০ টাকা এবং করপোরালের ২৮ হাজার টাকা করা হয়েছে। ওয়ারেন্ট অফিসারের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৪৪ হাজার টাকা। সিনিয়র ওয়ারেন্ট অফিসার পাবেন ৪৪ হাজার ৫০০ টাকা এবং মাস্টার ওয়ারেন্ট অফিসারের মূল বেতন হবে ৪৫ হাজার ৫০০ টাকা।

    মাস্টার ওয়ারেন্ট অফিসারের বেতন আগের ২২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৪৫ হাজার ৫০০ টাকা হয়েছে। অর্থাৎ এ পদে বেতন বৃদ্ধির হার ১০২ দশমিক ২২ শতাংশ। এ ছাড়া অনারারি লেফটেন্যান্টের মূল বেতন ৭৬ হাজার ৯৬০ টাকা এবং অনারারি ক্যাপ্টেনের ৮৫ হাজার ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

    সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, নতুন বেতন কাঠামোয় সাধারণ সৈনিক ও নিম্ন বেতন পর্যায়ের সদস্যদের তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম ধাপে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেতন ৪০ শতাংশ কার্যকর করা হলেও সৈনিক ও সার্জেন্টদের ক্ষেত্রে বাস্তবায়নের হার রাখা হয়েছে ৫০ শতাংশ। তবে বেতনবৈষম্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের কারণে বাহিনীর সদস্যদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    তাঁদের মতে, বাহিনীপ্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাধারণ সৈনিকদের বেতন বৃদ্ধির হার তুলনা না করে পুরো কাঠামো বিবেচনা করা প্রয়োজন। কারণ, সশস্ত্র বাহিনীর পদমর্যাদা, দায়িত্ব ও পদোন্নতির নিয়ম বেসামরিক প্রশাসনের কাঠামো থেকে আলাদা।

    নতুন নির্দেশনায় বেতন বৃদ্ধির পাশাপাশি ভাতার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। চাকরিরত ও অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য বিভিন্ন ভাতা বাড়ানো হয়েছে এবং নতুন করে চার ধরনের ভাতা যুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে ভাতার পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন তথ্যের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য, সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর বিষয়টি বিবেচনায় রেখেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    অবসরপ্রাপ্ত সদস্যদের জন্যও কিছু সুবিধা বাড়ানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ন্যূনতম নিট পেনশন নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। বয়স অনুযায়ী চিকিৎসাভাতা করা হয়েছে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা।

    তবে নতুন বেতন কাঠামো ঘোষণার পরও সৈনিক ও নিম্ন বেতন পর্যায়ের সদস্যদের দীর্ঘদিনের কিছু অসামঞ্জস্যতা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। বিশেষ করে বেতন বৃদ্ধির অনুভূমিক ও উল্লম্ব পদ্ধতির পার্থক্য, পদোন্নতির সুযোগ এবং বিভিন্ন পদে বেতন নির্ধারণের বিষয়গুলো নিয়ে প্রশ্ন রয়েছে।

    বেসামরিক প্রশাসনে ২০টি গ্রেডের মধ্যে কোনো কর্মচারী পদোন্নতি, বাছাই গ্রেড কিংবা উচ্চতর গ্রেড পেলে পরবর্তী গ্রেডের পূর্ণ বেতন কাঠামোয় প্রবেশের সুযোগ পান। এতে মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া, পেনশন ও প্রাতিষ্ঠানিক মর্যাদার ক্ষেত্রেও পরিবর্তন আসে। বিশেষ করে নবম গ্রেডে উন্নীত হলে এসব সুবিধায় উল্লেখযোগ্য পার্থক্য দেখা যায়।

    অন্যদিকে, সশস্ত্র বাহিনীতে সৈনিক থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত পদোন্নতি অনেকাংশে শূন্যপদ ও সাংগঠনিক কাঠামোর ওপর নির্ভরশীল। ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও পদোন্নতির সুযোগ না পেলে অনেককে একই পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করতে হয়। এ অবস্থায় তাঁদের বেতন বৃদ্ধি মূলত ১৯-২০টি অনুভূমিক বার্ষিক বেতন বৃদ্ধির ধাপের ওপর নির্ভর করে। এ কারণে দীর্ঘদিন একই পদে থাকা জ্যেষ্ঠ সৈনিক ও জুনিয়র কমিশন্ড কর্মকর্তাদের আর্থিক অগ্রগতি প্রত্যাশার তুলনায় কম বলে অভিযোগ রয়েছে।

    এ ছাড়া ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসাররা মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন এবং গেজেটেড মর্যাদা পেলেও তাঁদের বেতন কাঠামোর সঙ্গে বেসামরিক প্রশাসনের নবম গ্রেডের উল্লম্ব বেতন কাঠামোর সামঞ্জস্য নেই বলে সংশ্লিষ্ট মহলে দাবি উঠেছে।

    এ বিষয়ে এক সেনা কর্মকর্তা জানান, সশস্ত্র বাহিনীর পদোন্নতি ও দায়িত্ব বণ্টনের ব্যবস্থা বেসামরিক প্রশাসনের তুলনায় ভিন্ন। বাহিনীর শৃঙ্খলা ও নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখতে যোগ্যতা এবং শূন্যপদের ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়। তবে পদোন্নতি না পেলেও যাতে কোনো সদস্যের বেতন বৃদ্ধি বন্ধ না হয়ে যায়, সে জন্য ১৯-২০টি বার্ষিক বেতন বৃদ্ধির ধাপ রাখা হয়েছে। এর ফলে একই পদে দায়িত্ব পালন করেও একজন সৈনিকের মূল বেতন ২১ হাজার ৪০০ টাকা থেকে পর্যায়ক্রমে ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত বাড়তে পারে। আর অনারারি লেফটেন্যান্ট ও অনারারি ক্যাপ্টেন পদে উন্নীত হলে বেতন যথাক্রমে ৭৬ হাজার ৯৬০ ও ৮৫ হাজার ৭৫০ টাকা পর্যন্ত হতে পারে।

    দীর্ঘদিনের এসব অসামঞ্জস্যতা দূর করতে সশস্ত্র বাহিনী বেতন কমিটির পক্ষ থেকে সব পর্যায়ে উল্লম্ব বেতন কাঠামো চালুর সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি বিদ্যমান বেতনব্যবস্থার দুর্বলতা ও সদস্যদের বিভিন্ন দাবি পর্যালোচনা করে সমাধানের পথ বের করতে একটি সেবা কমিশন গঠনের পরামর্শও দেওয়া হয়েছে।

    সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, জাতীয় বেতন কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদন পাওয়ার পর সরকারের সুপারিশ প্রণয়ন কমিটি এ বিষয়ে অভিন্ন বিভাজন পদ্ধতি অনুসরণের সুপারিশ পাঠিয়েছে। বিষয়টি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে। ফলে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার পাশাপাশি দীর্ঘদিনের পদোন্নতি ও বেতনবৈষম্যসংক্রান্ত দাবিগুলোর সমাধান কীভাবে আসে, সেটিও এখন সশস্ত্র বাহিনীর সদস্যদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ফিচার

    দুর্নীতির খবর জানাতে ফোন করুন ১০৬ নম্বরে, পরিচয় থাকবে গোপন

    নভেম্বর 22, 2026
    বাংলাদেশ

    গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন ও ক্যামেরা

    নভেম্বর 22, 2026
    স্বাস্থ্য

    আধুনিক সার্জারির মানোন্নয়নে ঢাকায় বসেছিল আমেরিকান কলেজ অব সার্জনসের সম্মেলন

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.