Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গঙ্গা চুক্তির মেয়াদ ফুরানোর আগে ঢাকায় ভারতীয় দল, পানিবণ্টন চুক্তি নিয়ে নীরব দিল্লি
    বাংলাদেশ

    গঙ্গা চুক্তির মেয়াদ ফুরানোর আগে ঢাকায় ভারতীয় দল, পানিবণ্টন চুক্তি নিয়ে নীরব দিল্লি

    নিউজ ডেস্কনভেম্বর 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। অথচ চুক্তি নবায়ন, নতুন চুক্তি কিংবা মেয়াদ শেষে বিকল্প ব্যবস্থা নিয়ে দিল্লির কাছ থেকে এখনো কোনো স্পষ্ট বার্তা পায়নি ঢাকা। এমন সময়ে বিদ্যমান চুক্তির বাস্তবায়ন পর্যালোচনার বৈঠকে অংশ নিতে ঢাকায় এসেছে ভারতের যৌথ নদী কমিশনের প্রতিনিধিদল। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নবায়ন বা নতুন চুক্তি নিয়ে সিদ্ধান্তমূলক আলোচনা এই বৈঠকের আওতায় পড়ে না। ফলে মেয়াদ শেষের আগে দুই দেশের মধ্যে সমঝোতা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না।

    শুষ্ক মৌসুমে পানির ন্যূনতম প্রবাহ নিশ্চিত করতে ১৯৭৭ সালের চুক্তির আদলে গ্যারান্টি ক্লজ যুক্ত করে নতুন চুক্তি করতে চায় বাংলাদেশ। অন্যদিকে নবায়নের বিষয়ে আপত্তি জানিয়ে রেখেছে ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্য। ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব-নিকাশ বিষয়টিকে আরও জটিল করে তুলেছে।

    পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ভারতকে চুক্তি বিষয়ে যে চিঠি দেওয়া হয়েছে, তার জবাব এখনো আসেনি। নানাভাবে আলোচনা চলছে বলে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই ইতিবাচক ফল পাওয়া যাবে।

    বাংলাদেশের আন্তসীমান্ত নদীগুলো দিয়ে আসা পানির প্রায় ৩১ শতাংশ আসে গঙ্গা থেকে। গঙ্গার ওপর নির্ভরশীল পদ্মা নদীর তীরবর্তী প্রায় ৫ কোটি মানুষের কৃষি, মৎস্য ও জীবিকা। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, প্রায় ২ হাজার ৫২৫ কিলোমিটার দীর্ঘ গঙ্গা অববাহিকার জীবন-জীবিকার সঙ্গে যুক্ত প্রায় ৬৫ কোটি মানুষ, যার মধ্যে বাংলাদেশের প্রায় ৫ কোটি মানুষ নদীটির ওপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। তাই পানিবণ্টনের সিদ্ধান্ত শুধু কূটনৈতিক সম্পর্কের বিষয় নয়, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, কৃষি, পরিবেশ ও অর্থনীতির সঙ্গেও সরাসরি জড়িত। চুক্তি নবায়ন বা নতুন চুক্তি না হলে ফের পানি সংকটের আশঙ্কা আছে, যা কৃষি, মৎস্য ও জীবিকাকে হুমকিতে ফেলবে।

    অতীতেও এর নজির রয়েছে। ১৯৯৬ সালের চুক্তির আগে দীর্ঘ সময় কার্যকর কোনো চুক্তি না থাকায় গঙ্গার প্রবাহ কমে গিয়ে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের নদনদী, কৃষি ও সেচব্যবস্থা মারাত্মক সংকটে পড়ে। গঙ্গার শাখা নদী গড়াইয়ের প্রবাহ কমে যাওয়ায় সুন্দরবনের মিঠাপানির সরবরাহও ক্ষতিগ্রস্ত হয়। এবার নতুন সমঝোতা না হলে সেই সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

    মেয়াদ শেষ হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। নতুন চুক্তি নিয়ে বাংলাদেশ একাধিকবার আলোচনার উদ্যোগ নিয়েছে। পানিসম্পদমন্ত্রীও মেয়াদ শেষের আগেই নতুন চুক্তি স্বাক্ষরের আশাবাদ জানিয়েছিলেন। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে সেই আশার প্রতিফলন নেই। গত শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গঙ্গাসহ আন্তঃসীমান্ত নদী ও পানিসম্পদ নিয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশন একটি প্রতিষ্ঠিত কাঠামো। বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার পাশাপাশি ভারতের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে সম্ভাব্য কমিশন-বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, নাকি আলোচনা কারিগরি পর্যায়েই সীমাবদ্ধ থাকবে, সে প্রশ্নে তিনি স্পষ্ট কিছু বলেননি।

    ঢাকায় এখন অবস্থান করছে চার সদস্যের ভারতীয় প্রতিনিধিদল। নেতৃত্বে আছেন ভারতের যৌথ নদী কমিশনের প্রধান শরদ চন্দ্র। জানা গেছে, চুক্তি নবায়ন বা নতুন চুক্তি নিয়ে আলোচনার ক্ষমতা নিয়ে তাঁরা আসেননি। চলতি চুক্তির বছরে যে তিনটি বৈঠক হয়, এটি তারই একটি। বাংলাদেশের যৌথ নদী কমিশনের পরিচালক মোহাম্মদ আবু সাঈদ বলেন, এই কমিটির বৈঠকে চুক্তি নবায়ন বা নতুন চুক্তি নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। ১৯৯৬ সালের চুক্তির ধারা অনুযায়ী সবকিছু ঠিকমতো চলছে কি না, সেটিই এখানে পর্যালোচনা হবে।

    গত এপ্রিলে নবায়ন বা নতুন চুক্তি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে ১০ সদস্যের উচ্চপর্যায়ের কারিগরি কমিটি গঠন করে বাংলাদেশ সরকার। কমিটিতে আছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান, পানিসম্পদ সচিব এ কে এম শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক আতাউর রহমান। রাশেদ আল মাহমুদ জানান, বাংলাদেশের প্রস্তুতি সম্পন্ন হলেও ভারতের কাছ থেকে আনুষ্ঠানিক সাড়া মেলেনি। কমিটির সদস্যদের তালিকা দিল্লিকে পাঠানো হয়েছে এবং সমপর্যায়ের কমিটির তালিকাও চাওয়া হয়েছে, কিন্তু কোনো জবাব আসেনি। আইনুন নিশাত বলেন, এটি দুই দেশের সরকারের পর্যায়ের আলোচনা এবং চুক্তি নিয়ে কী হচ্ছে, তা তাঁর জানা নেই।

    ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ৮ জুন আনুষ্ঠানিকভাবে ভারতকে আলোচনার অনুরোধ জানিয়েছিল, কিন্তু দিল্লি তখন পর্যন্ত আলোচনার কোনো তারিখ জানায়নি। ভারতীয় গণমাধ্যমের বিশ্লেষণে দেখা যায়, দিল্লিকে শুধু ঢাকার সঙ্গে কূটনৈতিক সমঝোতা নয়, নিজেদের রাজ্যগুলোর পানির চাহিদা ও রাজনৈতিক চাপও বিবেচনায় নিতে হচ্ছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, বিহারের ক্ষমতাসীন রাজনৈতিক শিবিরের একটি অংশ ফারাক্কা ব্যারাজ ও বর্তমান পানিবণ্টন ব্যবস্থা নিয়ে আপত্তি তুলেছে। তাদের অভিযোগ, ফারাক্কার কারণে বিহারে পলি জমা, বন্যা ও নদীভাঙন বাড়ছে। প্রতিবেদনে বিহারের ১২টি জেলায় ফারাক্কা-বিরোধী রাজনৈতিক প্রচারের কথাও এসেছে।

    বিহারের নেতা সঞ্জয় কুমার ঝাকে লেখা চিঠিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে বিহারের পানীয় জল, শিল্প ও অন্যান্য চাহিদা বিবেচনায় নেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকারও বাংলাদেশের সঙ্গে চুক্তির আগে নিজেদের পানীয় জল, কৃষি, সেচ ও শিল্পের স্বার্থ রক্ষার দাবি জানিয়েছে। ভারতীয় বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ রাজনীতিতে গঙ্গা চুক্তি এখন গুরুত্বপূর্ণ ইস্যু। তবে দুই রাজ্যের আপত্তি থাকলেই নবায়ন অসম্ভব, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই, কারণ চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের কেন্দ্রীয় সরকারের।

    গঙ্গার পানি নিয়ে দুই দেশের আলোচনার ইতিহাস দীর্ঘ। ১৯৭২ সালে যৌথ নদী কমিশন গঠনের মধ্য দিয়ে অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে প্রাতিষ্ঠানিক আলোচনা শুরু হয়। ১৯৭৫ সালে ফারাক্কা ব্যারাজ চালুর পর বিরোধ তীব্র হয়। ১৯৭৭ সালের ৫ নভেম্বর পাঁচ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষর হয়। মেয়াদ শেষে ১৯৮২ ও ১৯৮৫ সালে অন্তর্বর্তীকালীন সমঝোতা হয়। ১৯৮৮ সালে চুক্তিভিত্তিক ব্যবস্থা কার্যকর না থাকায় অনিশ্চয়তা চলতে থাকে। দীর্ঘ আলোচনার পর ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া ৩০ বছর মেয়াদি চুক্তিতে স্বাক্ষর করেন। সেই চুক্তির মেয়াদই আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে।

    সব মিলিয়ে সময় দ্রুত ফুরিয়ে আসছে, অথচ আলোচনার আনুষ্ঠানিক পথই এখনো খোলেনি। ঢাকা প্রস্তুতি নিয়ে বসে থাকলেও দিল্লির নীরবতা এবং রাজ্যগুলোর চাপে চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত। মেয়াদ শেষের আগে নবায়ন না হলে অতীতের মতো অন্তর্বর্তীকালীন সমঝোতার প্রয়োজন পড়তে পারে। শুষ্ক মৌসুম শুরুর এই সময়ে পানির ন্যূনতম প্রবাহের নিশ্চয়তা না থাকলে উত্তর-পশ্চিমাঞ্চলের কৃষি ও সুন্দরবনের মিঠাপানির সরবরাহ নতুন করে ঝুঁকিতে পড়বে। এখন নজর থাকবে, অল্প সময়ের মধ্যে দুই সরকার উচ্চপর্যায়ের আলোচনার পথ খুলতে পারে কি না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    স্বাস্থ্য

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির লড়াই ১৮ ডিসেম্বর

    নভেম্বর 22, 2026
    কৃষি

    ঘূর্ণিঝড় আকভানের টানা বৃষ্টিতে ৭ জেলায় আমনসহ ফসলের ব্যাপক ক্ষতি

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    এআই দিয়ে নকলের কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.