Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, নভে. 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল হচ্ছে, ইউএনডিপির সঙ্গে সরকারের চুক্তি
    বাংলাদেশ

    ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল হচ্ছে, ইউএনডিপির সঙ্গে সরকারের চুক্তি

    নিউজ ডেস্কনভেম্বর 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করতে ৬১টি জেলার প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মধ্যে একটি অংশীদারত্ব চুক্তি সই হয়েছে। পুরো কাজের অর্থায়ন করবে বাংলাদেশ সরকার নিজেই।

    গতকাল সোমবার রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের লাউঞ্জে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ভূমি মন্ত্রণালয়ের ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’-এর পক্ষে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মো. পারভেজ হাসান। ইউএনডিপি বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস।

    প্রকল্পের মূল লক্ষ্য ভূমি-সংক্রান্ত তথ্যের শতভাগ নির্ভুলতা নিশ্চিত করা, নাগরিকদের জন্য ভূমিসেবা সহজলভ্য করা, প্রশাসনিক দীর্ঘসূত্রতা দূর করা এবং সাধারণ মানুষের ভূমির মালিকানা ও অধিকার সুরক্ষা জোরদার করা। হোল্ডিং ও খতিয়ানের সব রেকর্ড একটি সমন্বিত ও নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হলে নাগরিকেরা ঘরে বসেই অনলাইনে তথ্য যাচাই, ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ই-নামজারির আবেদন করতে পারবেন। এতে বারবার ভূমি অফিসে ছুটতে হবে না, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যও কমবে বলে আশা করা হচ্ছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, অতীতে দেশের ভূমি ব্যবস্থাপনার চিত্র মোটেই সুখকর ছিল না। ভূমির সুষ্ঠু বণ্টন না থাকায় ভূমিদস্যুরা বেপরোয়া হয়ে উঠেছিল। ফড়িয়া-দালালদের দৌরাত্ম্যে খুনখারাবিসহ নানা অরাজকতায় সাধারণ মানুষ জিম্মি ছিল। তাঁর মতে, এই অন্ধকার অধ্যায়ের অবসান ঘটতে চলেছে এবং ইউএনডিপির সঙ্গে এই চুক্তি যুগান্তকারী ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, নির্ভুল ডিজিটাল রেকর্ডই টেকসই ভূমিসেবার মূল ভিত্তি। ভূমি বিরোধ নিরসন, অনিয়ম-দুর্নীতি রোধ এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে এই অংশীদারত্ব মাইলফলক হয়ে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রধানমন্ত্রী তারেক রহমানের রূপকল্পের কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বৈষম্যহীন, ন্যায়বিচারভিত্তিক ও সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, দেশে সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে অভ্যন্তরীণ প্রায় ৮০ শতাংশ মামলা-মোকদ্দমার অবসান ঘটবে। প্রতিমন্ত্রী তথ্যের নির্ভুলতার ওপর বিশেষ জোর দিয়ে বলেন, ভূমি বিরোধ ও হানাহানি কারও কাম্য নয়, তাই ডিজিটালাইজেশনে যাচাইকৃত ও নির্ভুল তথ্য সংরক্ষণই সবচেয়ে জরুরি। নারী, প্রবীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় এর সুফল পৌঁছে দিতে মাঠ প্রশাসন, ভূমি মন্ত্রণালয় ও ইউএনডিপিকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলেও তিনি মত দেন।

    ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বলেন, নির্ভুল ডিজিটাল তথ্যভান্ডার ছাড়া আধুনিক ভূমিসেবা টেকসই হতে পারে না। ভূমি অফিসের রেকর্ড যত নির্ভুল হবে, মানুষের ভোগান্তি তত কমবে। এতে একদিকে ভূমিসংক্রান্ত বিরোধ ও মামলা কমবে, অন্যদিকে সরকারি রাজস্ব আদায়েও পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত হবে।

    ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস বলেন, সাফল্যের মাপকাঠি শুধু কতগুলো রেকর্ড ডিজিটাল হলো, তা নয়; বরং নাগরিকেরা এসব ডিজিটাল রেকর্ডের ওপর কতটা আস্থা রাখতে পারছেন, সেটিই মূল বিষয়। ভূমির অধিকার সুরক্ষা এবং সমাজের কোনো মানুষ যেন পিছিয়ে না থাকে, তা নিশ্চিত করতে কারিগরি দক্ষতা ও মান বজায় রেখে সরকারকে সর্বাত্মক সহযোগিতা দিতে ইউএনডিপি প্রতিশ্রুতিবদ্ধ।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক মো. পারভেজ হাসান। প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র ন্যাশনাল কনসালটেন্ট মো. আতিকুল হক।

    প্রায় সাড়ে আট কোটি রেকর্ডের ডিজিটালাইজেশন নিঃসন্দেহে বিশাল কর্মযজ্ঞ। তবে চুক্তির তথ্যে প্রকল্পের মোট ব্যয়, বাস্তবায়নের সময়সীমা এবং কোন ধাপে কোন জেলার কাজ হবে, তা জানানো হয়নি। এসব প্রশ্নের উত্তর এবং তথ্যের নির্ভুলতা কতটা নিশ্চিত করা যায়, তার ওপরই নির্ভর করবে এই উদ্যোগ ভূমিসেবায় কতটা বাস্তব পরিবর্তন আনতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    বিএনপি বাজারে চাঁদা নিয়ে বিরোধ, প্রতিমন্ত্রীর উপস্থিতিতেই মুখোমুখি দুই পক্ষ

    নভেম্বর 24, 2026
    আইন আদালত

    অনার কিলিং: ভালোবাসার জন্য মেয়ের খুন, রাষ্ট্রের খাতায় শুধু পারিবারিক কলহ

    নভেম্বর 24, 2026
    বাংলাদেশ

    বৃহস্পতিবার ঢাকা ছাড়বে মালয়েশিয়াগামী প্রথম ফ্লাইট, বিনা খরচে যাবেন ১১২ কর্মী

    নভেম্বর 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.