Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুন 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » উপদেষ্টার পরিবর্তন চাইলেন ইলিয়াস কাঞ্চন
    বাংলাদেশ

    উপদেষ্টার পরিবর্তন চাইলেন ইলিয়াস কাঞ্চন

    হাসিব উজ জামানফেব্রুয়ারি 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেছেন, যে উপদেষ্টার পক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। তাকে দায়িত্বে রাখা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। তিনি দাবি করেছেন, তার জায়গায় একজন যোগ্য ও দক্ষ ব্যক্তিকে নিয়োগ দেওয়া হোক। যাতে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা যায়।

    শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে গণশক্তি সভা আয়োজিত ‘জনদুর্ভোগ ও স্থানীয় সরকার বিভাগ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ইলিয়াস কাঞ্চন বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ঘরে বসে উপলব্ধি করা সম্ভব নয়। আইনশৃঙ্খলার অবনতি এতটাই প্রকট যে, মানুষ স্বাভাবিকভাবে ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছে। দীর্ঘ ১৬ বছর পর কিছু বড় অর্জন হলেও, সেগুলো এখন দুর্বল হয়ে পড়ছে। তিনি বলেন, “শুধু অর্থনীতির কিছুটা অগ্রগতি হয়েছে কিন্তু অন্য কোনো খাতে কাঙ্ক্ষিত উন্নতি আসেনি।”

    তিনি আরও বলেন, “দেশের মানুষ এখন কথা বলার সুযোগ পেলেও কেউ সেই কথা শুনছে না। এভাবে চলতে থাকলে জনগণের মতামত গুরুত্বহীন হয়ে পড়বে।”

    বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা, সে বিষয়ে প্রশ্ন তোলেন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, “এ সরকারকে দিয়ে নিরপেক্ষ নির্বাচন, ফ্যাসিবাদের অবসান বা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সম্ভব নয়।”

    তিনি আরও বলেন, “দেশে যদি আইনশৃঙ্খলা না থাকে। তাহলে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে? বর্তমান উপদেষ্টা দায়িত্বে থাকলে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না। গত ছয় মাসে পুলিশের কোনো সংস্কার হয়নি। নতুন দলগুলোর মধ্যেও দাঙ্গা-হাঙ্গামা লেগেই আছে। সারাদেশে অস্থিরতা চলছে, যা আমাদের আরও বড় সংকটের দিকে ঠেলে দিচ্ছে।”

    দেশের সার্বিক পরিস্থিতির উন্নতির জন্য কাঞ্চন প্রয়োজনীয় সংস্কারের ওপর জোর দেন। তিনি বলেন, “দেশবাসী যে সংস্কার চেয়েছিল, তা হয়নি। বরং আগের অবস্থাই রয়ে গেছে।”

    তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, “জনগণের কথা শুনুন এবং সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করুন।”

    ইলিয়াস কাঞ্চনের বক্তব্য দেশজুড়ে চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষাপটে নতুন করে ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। জনগণের প্রত্যাশা, দায়িত্বশীলদের সচেতনতা ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই সংকট উত্তরণের পথ বের হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

    জুন 27, 2026
    বাংলাদেশ

    কাঁটাবনের বহুতল ভবনের আগুনে দুই প্রাণহানি

    জুন 27, 2026
    বাংলাদেশ

    জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

    জুন 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.