Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Thu, Dec 11, 2025
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মাছ ধরার নিষেধাজ্ঞা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
    বাংলাদেশ

    মাছ ধরার নিষেধাজ্ঞা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

    এফ. আর. ইমরানMarch 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ সরকার বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিন্যাস করেছে। আগে ৬৫ দিন ছিল। তবে এখন তা কমিয়ে ৫৮ দিন করা হয়েছে। নতুন সিদ্ধান্তে ভারতীয় জলসীমায়ও একই সময়ের মধ্যে নিষেধাজ্ঞা থাকবে। গত রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এই সিদ্ধান্তের প্রজ্ঞাপন জারি করেছে। মৎস্য গবেষক, জেলে এবং ব্যবসায়ীরা এতে স্বস্তি প্রকাশ করেছেন।

    দীর্ঘদিন ধরে দেশের মৎস্য গবেষক, জেলে এবং ব্যবসায়ীরা ভারতের সঙ্গে নিষেধাজ্ঞার সময়সীমা মিলিয়ে দেওয়া এবং এর প্রয়োজনীয়তা নিয়ে গবেষণার দাবি জানিয়ে আসছিলেন।

    ওয়ার্ল্ডফিশের সাবেক গবেষক এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী বলেন, “এটি বাংলাদেশের সামুদ্রিক মৎস্য খাতের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পূর্বে, ভারতের নিষেধাজ্ঞার সময়সীমা বাংলাদেশের সঙ্গে মিল না থাকায় প্রতিবেশী দেশ লাভবান হতো। এটি বাংলাদেশের মৎস্যসম্পদের জন্য ক্ষতিকর ছিল।”

    মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাছের বংশবিস্তার এবং টেকসই আহরণ নিশ্চিত করতে বাংলাদেশ এবং ভারত প্রতিবছর নির্দিষ্ট সময়ে নিষেধাজ্ঞা আরোপ করে থাকে। বাংলাদেশে নিষেধাজ্ঞা থাকে ২০ মে থেকে ২৩ জুলাই, ৬৫ দিন। ভারতের জলসীমায় থাকে ১৫ এপ্রিল থেকে ১৪ জুন, ৬১ দিন। তবে বাংলাদেশের নিষেধাজ্ঞা চলাকালীন ভারতীয় জেলেরা প্রায় ৩৯ দিন বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যেত। এতে দেশের জেলেরা ক্ষতিগ্রস্ত হতো।

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশে নিষেধাজ্ঞা থাকবে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত, ৫৮ দিন। ভারতেও একই সময়ে নিষেধাজ্ঞা থাকবে। এতে ভারতীয় নিষেধাজ্ঞা শুরু হওয়ার দুদিন আগে বাংলাদেশের নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব এইচ এম খালিদ ইফতেখার গত রোববার এই প্রজ্ঞাপন জারি করেছেন।

    ২০১৫ সাল থেকে, মেরিন ফিশারিজ অর্ডিন্যান্স অনুযায়ী, বঙ্গোপসাগরে ৬৫ দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হতো। শুরুতে শুধু ইন্ডাস্ট্রিয়াল ট্রলারগুলো নিষেধাজ্ঞার আওতায় ছিল কিন্তু ২০১৯ সাল থেকে সব ধরনের নৌযান নিষেধাজ্ঞার আওতায় আসে। ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞার সময়ে উপকূলের জেলেরা বেশ কষ্টে পড়েন। তাদের দাবির প্রেক্ষিতে বরিশালসহ দক্ষিণাঞ্চলের জেলেরা নানা আন্দোলন করছিলেন।

    ২০১৮ সালে, বাংলাদেশ ও ভারতের ছয়টি মৎস্যজীবী সংগঠন কাঠমান্ডুতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল। এই সমঝোতায় দুই দেশের জেলেদের আর্থসামাজিক উন্নয়ন এবং সহযোগিতা বৃদ্ধির কথা ছিল। চাঁদপুরের কান্ট্রি ফিশিংবোট ওনার্স অ্যাসোসিয়েশন এই সমঝোতায় স্বাক্ষর করেছিল। সংগঠনের সভাপতি শাহ আলম মল্লিক বলেন, “পূর্বে ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরে নিয়ে যেত। এখন আর সেই সুযোগ থাকবে না।”

    বরগুনার জয়ালভাঙা এলাকার জেলেরা জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞার কারণে তারা অনেক কষ্টে পড়েন। তবে সরকারের নতুন সিদ্ধান্তে তারা খুশি। আলম মিয়া বলেন, “সরকার আমাদের বাঁচিয়েছে। আর না হলে ভারতীয় জেলেরা আমাদের সাগর ও মাছ শূন্য করে দিত।”

    বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই নিষেধাজ্ঞার পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছিলাম। সরকারের এই পদক্ষেপ দেশের মৎস্যসম্পদের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ হবে।”

    এই নতুন সিদ্ধান্তে দেশের মৎস্য উৎপাদন এবং মাছের মজুত বৃদ্ধি পাবে, যা বাংলাদেশের অর্থনীতির জন্য বড় সুযোগ হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ৩২ ঘণ্টা ধরে মাটির নিচে আটকে থাকা সাজিদ অবশেষে উদ্ধার

    December 11, 2025
    বাংলাদেশ

    শরীয়তপুরে বন বিভাগের কার্যালয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ

    December 11, 2025
    বাংলাদেশ

    বিদায়ী দুই উপদেষ্টা: সরকারে থেকে কেমন দায়িত্ব পালন করলেন?

    December 11, 2025
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    সাউথইস্ট ব্যাংকে ২৫ কোটি টাকা আত্মসাত

    আইন আদালত October 7, 2025

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.